১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বাঁশখালী পৌরসভায় নবনির্মিত সড়ক যেন দুর্ভোগের নতুন নাম: হাঁটু পানিতে দুর্ভোগ চরমে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিছুর রহমানের নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভার মিয়া বাজার থেকে চুম্মা পাড়া পর্যন্ত নবনির্মিত সড়কটি জনগণের জন্য আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। কর্তৃপক্ষের উদাসীনতায় লক্ষ টাকার প্রকল্পের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।২রা আগস্ট ২০২৫ইং তারিখ রাত ৮টা ঘটিকায় সরেজমিনে দেখা যায়, মিয়া বাজার থেকে চুম্মা পাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির অধিকাংশ স্থানেই পানি জমে আছে।কিছু কিছু জায়গায় হাঁটু সমান পানি জমে যাওয়ায় ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির নির্মাণ কাজ চলাকালে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টির পানি জমে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।বিশেষ করে মিয়া বাজার ও ছুম্মা পাড়া প্রবেশদ্বার মধ্যবর্তী অংশে এই জলাবদ্ধতা সবচেয়ে বেশি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ভেবেছিলাম নতুন সড়ক হলে যাতায়াত সহজ হবে। কিন্তু এখন সামান্য বৃষ্টি হলেই আমাদের দুর্ভোগ শুরু হয়। হাঁটু পানি ভেঙে চলাচল করতে হয়।এতে ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া-আসা, রোগী পরিবহনসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তি হচ্ছে।”আরেক বাসিন্দা মো. হাসান জানান, “সড়কটি নির্মাণের সময় ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। পানি জমে থাকার কারণে সড়কে পচন ধরেছে এবং খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।অন্যথায় লক্ষ লক্ষ  টাকার এই প্রকল্প জনগণের কোনো উপকারে আসবে না। জনগণের দাবি, কর্তৃপক্ষ যেন দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page