২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

বাঁশখালী অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া উৎসব ​প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের জেএসইউএস-এর উদ্যোগে পুরস্কার বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> চট্টগ্রামের বাঁশখালীতে “সম্প্রদায়ভিত্তিক পুনর্বাসনের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু ও যুবকদের অর্থপূর্ণ অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি” (MAPInCBR) শীর্ষক গুরুত্বপূর্ণ লক্ষ্যকে সামনে রেখে গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এক বিশেষ অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)-এর আয়োজনে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলাপমেন্ট (সিভিডি)-এর সহযোগিতায় বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।ক্রীড়া উৎসবে প্রতিবন্ধী শিশু এবং সাধারণ শিক্ষার্থীরা ভারসাম্য দৌড়, স্মৃতি দৌড়, বিস্কুট খেলা ও ঝুড়িতে বল নিক্ষেপের মতো বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খেলার মাঠে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং সাধারণ শিক্ষার্থীরা একসঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে সাম্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. আব্দুল হামিদ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, “এই ধরনের অন্তর্ভুক্তিমূলক প্রতিযোগিতা সমাজে সাম্য প্রতিষ্ঠা ও প্রতিবন্ধী শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে অত্যন্ত সহায়ক। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার এই ব্যতিক্রমী উদ্যোগটি সত্যি প্রশংসার দাবিদার।”বিশেষ অতিথি ছিলেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক সাঈদুল আরেফীন। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি খেলাধুলা কোনো ভেদাভেদ মানে না। MAPInCBR প্রকল্পের মাধ্যমে আমরা সেই অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চাই, যেখানে প্রতিটি শিশু তার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।”বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন গুপ্ত বলেন, “আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে এমন একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার এই প্রয়াসে আমরা সব সময় জেএসইউএস-এর পাশে থাকব।”যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিক বলেন, “প্রতিবন্ধী শিশুদের হাসিমুখই আমাদের অনুপ্রেরণা। এই প্রতিযোগিতাটি প্রমাণ করে দিয়েছে যে সঠিক সুযোগ পেলে তারাও সমাজের মূলধারার সবার সঙ্গে সমানতালে চলতে পারে।” ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন। তিনি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষক, অভিভাবক ও সহযোগীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রতিযোগিতায় বিজয়ী ক-বিভাগের বিস্কুট খেলা বালক ইভেন্টে মোঃ সাফয়ান হোসাইন হৃদয় (১ম) ও ইসতিয়াক হাসান ওয়ায়েজ (২য়) এবং বালিকা ইভেন্টে ফাতেমা নূর আফিশা (১ম) ও তাবাচ্ছুম সোলতানা রেশমী (২য়) স্থান অধিকার করে।ভারসাম্য দৌড় (দৃষ্টি প্রতিবন্ধীসহ) ইভেন্টে বালক বিভাগে মীম হোসেন শামীম (৫ম, দৃষ্টি) এবং মোহাম্মদ আকিব (৪র্থ, দৃষ্টি) পুরস্কৃত হয়। স্মৃতি দৌড় (দৃষ্টি প্রতিবন্ধীসহ) ইভেন্টে বালিকা বিভাগে আয়শা সিদ্দিকা তুরিন (৫ম) ও আয়েশা সিদ্দিকা আলিফা (৫ম) স্থান লাভ করে।ছবি: বাঁশখালীতে অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page