১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বাঁশখালীর গন্ডামারা চর দখলের চেষ্টা ৪ স্কেভেটর জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি >>> চট্টগ্রামের বাঁশখালী উপকুলীয় গন্ডামারায় অবস্থিত দেশের সর্ববৃহৎ ১৩২০ মেগাওয়ার্ট এস.এস.পাওয়ার প্ল্যান্টের পাশে বঙ্গোপসাগরের জেগে উঠা চর এবং ঝাউবাগান কেটে নতুন করে মাটি কাটা ও ভরাট কার্যক্রম চলার অভিযোগ পাওয়া গেছে

অভিযোগের ভিত্তিতে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম ও বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ওমর সানী আকনের নেতৃত্বে একদল প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা মাটি কাটার জন্য রাখা চারটি স্কেভেটর জব্দ করে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন এবং মাটিকাটা নিষিদ্ধ করেন।

বাঁশখালীর বৃহৎ লবণ উৎপাদনকারি সমবায় সমিতি গন্ডামারার নেতারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা শুনতেছি কয়লা বিদ্যুতের জেটি করার জন্য বালু উত্তোলন করে মাটি কেটে বাঁধ তৈরি করা হচ্ছে। এখানে মাটি ও বালু উত্তোলনের বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

তারা বলেন,চেয়ারম্যান আমাদের জানায় এটা সরকারি কাজ,সরকারিভাবে বাঁধে বালি দিয়ে ভরাট করলে সবার উপকার হবে। এটা বলাতে সমিতির কোন সদস্য বাধা দেয়নি কিংবা প্রতিবাদ করেনি। পরে এসিল্যান্ড মাটি কাটার খবরে গত বৃহস্পতিবার আসার পর জানতে পারে এ কাজ করার সরকারি কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে আমরা এটার ব্যাপারে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

এস এস পাওয়ার প্ল্যান্টের সাইট প্রজেক্ট ম্যানেজার ফয়জুর রহমান বলেন, এস এস পাওয়ার প্ল্যান্ট থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নিজরা (সুন ফা) ড্রেজড ম্যাটেরিয়ালের ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার কাজটি পান। তারা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এই কাজগুলো করছেন। এসব ঠিকাদারি প্রতিষ্ঠান ও থার্ড পার্টির বিষয়। যাবতীয় সব কিছুর দায় দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের, এখানে এস এস পাওয়ার প্ল্যান্টের কোনো সম্পৃক্ততা নেই।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম স্থানীয় সংবাদ কর্মীদের জানান,পরিবেশের ক্ষতি হয় এ ধরনের কোন কাজ করতে দেওয়া হবে না। যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে।মাটি কাটার কাজে ব্যবহার করা স্কেভেটর গুলো জব্দ করা হয়েছে এবং সকল প্রকাশ কাজ বন্ধ থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page