২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

বাঁশখালীতে হোটেল রেস্তোঁরায় ভ্রাম্যমান আদালতের অভিযানঃ ৩ হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)>>>

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জনস্বাস্থ্যের বিবেচনায় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩ হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা এবং হোটেল রেস্তোঁরায় মজুদকৃত পঁচা বাসি খাদ্যদ্রব্য নষ্ঠ করা হয়েছে।২৬ জুলাই’২৩ ইং বিকেল ৪.০০ ঘটিকা হতে সন্ধ্যা ৬.০০ ঘটিকা পর্যন্ত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার ও প্রেম বাজারে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন। অভিযানের সময় অধিকাংশ হোটেলে রেস্তোরাঁয় মালিকরা রান্নায় পোড়া তৈল ব্যবহার করা,পঁচা-বাসী খামির ব্যবহার করে মিষ্টি ও জিলাপী তৈরি করা, অপরিশোধিত -অপরিচ্ছন্ন লবণ রান্নায় ব্যবহার করা, পঁচা নর্দমার পাশে রান্নাঘর স্থাপন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন, ভাজাপোড়া তৈরিতে নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহার করার মত অনিয়ম কে নিয়ম বানিয়ে বছরের পর বছর ব্যবসা করে আসছে। হোটেলে রেস্তোঁরা মালিকদের এই সব অনিয়ম প্রতিরোধের অংশ হিসেবে প্রেম বাজারস্থ বাবলা হোটেল এণ্ড রেস্টুরেন্ট কে ২০,০০০/- টাকা, হোটেল জামাল রেস্টুরেন্ট এণ্ড সুইটস্ কে ১০,০০০/- টাকা, নাপোড়া বাজারে শাহ এলাহী বক্স রেস্টুরেন্ট কে ১০,০০০/- টাকাসহ মোট ৪০,০০০/- টাকা জরিমানা করা হয় ও আদায় করা হয়।এই সময় জব্দকৃত পঁচাবাসী খাবার,পোড়া তৈল,অপরিশোধিত লবণ নর্দমায় ফেলে দেওয়া হয়।উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, দির্ঘদিন ধরে বাঁশখালীর প্রধান সড়কে এবং বিভিন্ন হাট বাজারের হোটেল ও রেস্টুরেন্টে পঁচাবাসী খাবার পরিবেশন করে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছিল ভোক্তাদের অভিযোগ ছিল, জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আজকে ৩ হোটেল ও রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারের কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page