১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বাঁশখালীতে বালুভর্তি ডাম্পারের চাকায় প্রাণ গেল শিশু ইশফার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বালুভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ইশফা আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশফা আক্তার ৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা হাফেজ আমান উল্লাহর কন্যা।স্থানীয় সূত্র জানায়, ইশফা আক্তারের পিতা জালিয়াঘাটা মুন্সী হাট বাজারে ইফতার সামগ্রী কিনতে একটি দোকানে গেলে তার পেছন পেছন ছোট মেয়ে ইশফা দৌড়ে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ডাম্পার শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, “সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বালুভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”এদিকে শিশুটির মৃত্যুতে স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের মাধ্যমে প্রতিনিয়ত গ্রামীণ ও অপ্রশস্ত সড়ক দিয়ে ইট, বালু, মাটি ও লবণসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বহন করা হচ্ছে। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে এবং নিরীহ প্রাণ ঝরে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page