২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

বাঁশখালীতে বন্যহাতির তাণ্ডব, ১৫ একর জমির ফসল নষ্ট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির তাণ্ডবে প্রায় ১৫ একর জমির ফসল নষ্ট হয়ে পড়েছে। শনিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব পাহাড়ি এলাকার মোনাফের ধান ক্ষেত, আবু তাহের, নুরুল আলম, নুরুল হক, আবু তৈয়ব, মোক্তারের ক্ষেত খামারে হাতির পাল এ তাণ্ডব চালিয়েছে।গত বছর এই সময়ও হাতির দল তাণ্ডব চালিয়ে ফসল নষ্ট করেছিল। দ্বিতীয় দফায় ফসল নষ্ট করায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। হাতির পাল তাণ্ডব চালিয়ে ফসল ও বিভিন্ন সবজির বাগান নষ্ট করে ফেলেছে।সরেজমিন ঘুরে জানা যায়, শনিবার গভীর রাতে পাহাড় থেকে প্রায় ১০টি হাতি ফসলের মাঠে নেমে আসে। এ সময় তারা ফসলের মাঠে রাতভর ব্যাপক তাণ্ডব চালায়।কৃষক মোনাফ জানান, তার এক একর জমির ফসল নষ্ট হয়েছে। আমরা অনেক লোকজন জমায়েত হয়ে টর্চলাইট, আগুন জ্বালিয়ে এবং পটকা ফুটিয়ে হাতির দল তাড়ানোর চেষ্টা করি। আজ রবিবার ভোররাতে হাতির দল এলাকা ত্যাগ করেছে।সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল বলেন,আমি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, এ বিষয়ে বন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আবেদন করলে সরকারি সহায়তা পাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page