২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

বাঁশখালীতে জমি নিয়ে ভয়াবহ সংঘর্ষে আহত ১২ জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> চট্রগ্রাম বাঁশখালী: জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাঁশখালীতে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটলো। আজ মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে, উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৫ নং ওয়াড়ে দুই প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের পরপরই আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ কানি (৫ কানি) মূল্যবান জমি নিয়ে কাথরিয়া ইউনিয়নের প্রভাবশালী জাকের আহমেদ গ্রুপ এবং হারুণ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিরসনের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার প্রক্রিয়াও চলমান ছিল।স্থানীয় বাসিন্দা আবদুল খালেক ঘটনার বর্ণনা দিয়ে জানান, মঙ্গলবার দুপুরে হারুণ গ্রুপের লোকজন জোরপূর্বক তাদের জমি দখল করতে গেলে আব্দুল খালেকের দল বাধা দেয়। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উভয়পক্ষ লাঠি, দা ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে গোটা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতরভাবে আহত হন।সংঘর্ষে আহতরা হলেন— আবদুল গণি (৩৫), ওসমান গণি (৪৫), সাকিল (১৫), মোহাম্মদ ছৈয়দ (৫৫), শহিদুল ইসলাম (১৫), মোঃ হারুণ (৩৮), মর্তুজা বেগম (৬০) এবং জাকের আহমেদ (৬৮) সহ আরও কয়েকজন। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।ঘটনার বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন,এখনো পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page