৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বহুল আলোচিত ‘লিজা মনি’ হত্যাকান্ডের মূল আসামী কারাগারে, সহযোগীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক>>> গাজীপুরের বহুল আলোচিত গৃহবধূ ‘লিজা মনি’ হত্যাকান্ডের মূল আসামী শামীম হোসেন এর আগাম জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং নির্মম হত্যাকান্ডের সহযোগী রুকি বেগম ও সাথী আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে দ্রুত গ্রেফতারের আদেশ প্রদান করেন ‘জেলা ও দায়রা জজ আদালত’ গাজীপুর।উল্লেখ্য গত ২২শে এপ্রিল-২০২৩ পবিত্র ঈদুল ফিতরের দিনে গৃহবধু ‘লিজা মনি’কে নির্মম নির্যাতনের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নিহতের পাষন্ড স্বামী শামীম হোসেন,শাশুড়ি রুকি বেগম এবং ননদ সাথী আক্তার।এই ঘটনায় স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা জলিল চৌধুরীর প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে কাশিমপুর থানা পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়াই একটি আত্মহত্যার ভুয়া মামলা দায়ের করেন।মামলাটি নিয়ে নিহতের হতদরিদ্র পিতা মনির হোসেন আদালতের শরণাপন্ন হন।মহামান্য বিজ্ঞ আদালত মামলাটির সুষ্ঠ তদন্তের জন্য ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (পিবিআই) কে নির্দেশ প্রদান করেন।দীর্ঘ তদন্ত সাপেক্ষে পিবিআই নির্মম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন এবং আসামীদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত আসামীগণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন।১৪ নভেম্বর-২৪ (বৃহস্পতিবার) আসামীগণ আগাম জামিনের জন্য আদালতে আবেদন করিলে বিজ্ঞ আদালত আবেদনটি নামঞ্জুর করিয়া মূল আসামী খুনি শামীম হোসেনকে জেল হাজতে প্রেরণ করেন এবং অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।আসামীগণ এবং তাদের সহযোগি ও মদদ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করে নিহতের পিতা মনির হোসেন বলেন, দীর্ঘদিন থানা-পুলিশ, কোর্ট-কাচারীতে ঘুরে আজ মনে হয় আলোর মুখ দেখতে পাচ্ছি।নিহতের পিতা আরো বলেন, আমার মেয়ের মতো অন্য কারো মেয়ের সাথে এরকম অন্যায়-অবিচার যেন কখনো না হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page