১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বর্ষীয়ান রাজনীতিবিদ মোঃ ইব্রাহিম আলির মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি সিলেট>>

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ ও ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির প্রবীণ মুরুব্বি উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ দিনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহিম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট ৪ ( জৈন্তাপুর,গোয়াইনঘাট,কোম্পানিগঞ্জ) আসন হতে নির্বাচিত সাংসদ ইমরান আহমেদ। ৯ জুলাই রবিবার মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ রাশেদুজ্জামান কতৃক প্রকাশিত এক শোক বার্তায় জানানো হয় – মোঃইব্রাহিমের মতো একজন বিশস্থ বন্ধু ও দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। তিনি ১৯৮৬ সাল থেকে সব সময় অত্যান্ত ঘনিষ্ঠ ভাবে আমার পাশে থেকে এই এলাকার সামাজিক, রাজনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং সক্রিয় ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাসে অবিচল ছিলেন এবং বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত প্রান নেতা ছিলেন। একজন আদর্শবান রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৮৬ সাল থেকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি হিসেবে সফলতার সহিত দায়ীত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়ীত্ব পলন করেছেন।মন্ত্রী আরও বলেন মোঃ ইব্রাহিমের মতো একজন গুনী অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ সহ সমগ্র জাতীর অপূরণীয় ক্ষতি হল, আর গোয়াইনঘাটবাসী হারালো তাদের প্রিয় সন্তানকে।শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন, এবং তার শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য ৯ জুলাই রাত আনুমানিক ১ ঘটিকার সময় সিলেটের মাউন্ট এডরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন থেকে তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page