২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩ কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান!  সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

বরেন্দ্র অঞ্চলে অসময়ে আমের সমারোহ: কাটিমন জাতের চাষে ঝুঁকছেন কৃষকেরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> বাংলা পঞ্জিকা অনুযায়ী দেশের আমের মৌসুম শেষ হলেও বরেন্দ্র অঞ্চলে এখন চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এখানে এখন আমের সমারোহ, যা দেখলে মনে হবে নতুন করে আমের মৌসুম শুরু হচ্ছে। মূলত এটি সম্ভব হয়েছে কাটিমন নামের থাই জাতের একটি বারোমাসি আমের কারণে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বিভিন্ন অঞ্চলে শত শত নতুন বাগানে থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু এই আম। এই আমের বাণিজ্যিক চাষ বাড়ায় স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। দাম এবং ফলন দুটোই ভালো হওয়ায় কৃষকদের মধ্যে এই আম চাষের আগ্রহ বাড়ছে।কৃষিবিদদের মতে, কাটিমন আম মূলত থাইল্যান্ড থেকে আনা একটি প্রজাতি, যাকে ‘সুইট কাটিমন’ও বলা হয়। দেশীয় আমের মৌসুমের বাইরে সারা বছর এর ফলন পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে নাচোল, নওগাঁর পোরশা, নিয়ামতপুর এবং তানোর উপজেলার মুন্ডুমালা থেকে আমনুরা-কলমা সড়কের পাশে অসংখ্য কাটিমন জাতের আমের বাগান চোখে পড়ে। সম্প্রতি নাচোল উপজেলার লক্ষ্মীপুর মোড়ের পাশে ছোট ছোট গাছে ঝুলতে থাকা আম পথচারীদের নজর কেড়েছে।বাগানের মালিক শাফিউল ইসলাম জানান, আট বছর আগে সাত বিঘা জমিতে তিনি কাটিমন আম চাষ শুরু করেন। বর্তমানে তার সাতটি বাগানে ১৫ থেকে ১৬ হাজার আম গাছ রয়েছে। সব গাছেই আম ধরেছে। বাজারে এখন পাইকারি প্রতি কেজি আম ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। বছরে দুইবার ফলন পাওয়া যায় এই আম থেকে, যা বিক্রি করে তিনি বছরে কয়েক লাখ টাকা আয় করেন। রাজশাহীর তানোর উপজেলার একান্নপুর গ্রামের কৃষক তাবারক হোসেন জানান, তিনি খরচ উঠে না আসায় পুরনো গোপাল ভোগ, ল্যাংড়া ও ঘিরসা জাতের আম বাগান কেটে ২৫ বিঘা জমিতে প্রায় ২৫০০ কাটিমন গাছ লাগিয়েছেন। চলতি বছর ফলন ভালো হওয়ায় তিনি খরচ উঠে আসার ব্যাপারে আশাবাদী।চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের কৃষিবিদ ড. জহুরুল ইসলাম জানান, পরীক্ষামূলক চাষে সফলতা পাওয়ার পর এই আম চাষ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। দেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টার থেকে উৎপাদিত চারা নার্সারির মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর কৃষকেরা এই আম চাষে বেশি ঝুঁকছেন। তিনি আরও জানান, কাটিমন আম চাষে বাড়তি যত্নের প্রয়োজন হয়। মৌসুমের বাইরে ফলন পেতে আমের মৌসুমের সময় মুকুল বা গুটি ভেঙে দিতে হয়, যাকে ‘প্রুনিং’ বলা হয়। এটি কাটিমন আম চাষের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

You cannot copy content of this page