আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে দেশের ৩০টি জেলার ১৭৯টি উপজেলার মানুষ। জানমালের ক্ষতিসহ অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে বন্যাদুর্গত এলাকায়,এ পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। পাঠদান বন্ধ রয়েছে চার হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে।বরাবরের মতোই আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছে শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ সদস্যরা।চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া গ্রামগুলো বন্যায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বানভাসি মানুষের কষ্ট লাঘবে শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশন চেয়ারম্যান আবু ছালেহ দিকনির্দেশনায় উক্ত ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক আবু সুফিয়ানের নেতৃত্বে দায়িত্বশীলদের ৫০ সদস্যের একটি দল ১২ আগস্ট ৩০০ প্যাকেট ত্রাণ প্রস্তুত করেন। প্রতিটি প্যাকেটে ছিল মুরগি আলু, লবণ, পিয়াজ, লবণ তেল মসলা৷ ১২ আগস্ট ২০২৩ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের প্রতিটি গ্রাম মহল্লায় ৩০০ জন বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ৫০ সদস্যের টিম প্রতিনিধি দল ৷শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব আলহাজ্ব আবু সুফিয়ান গণমাধ্যমকে জানান৷আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় হতদরিদ্রের মাঝে সহযোগিতা দিয়ে থাকি,দুর্যোগ মোকাবেলায় আমাদের সদস্যরা সব সময় মাঠে কাজ করে থাকেন ৷ইনশাল্লাহ আপনাদের দোয়ায় শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে গেছে ৷ভবিষ্যতে আমাদের উত্তরসূরী এটার কার্যক্রম পরিচালনা করবে ৷বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিস্থিতি যতদিন স্বাভাবিক হবে না ততদিন আমাদের কার্যক্রম চলমান থাকবে ৷


মন্তব্য