২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বগুড়ায় অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃলতিফুর রহমান (লতিফ),বগুড়া>>> বগুড়ার শাজাহানপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর সড়কের শাকপালা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, অজ্ঞাত ওই মহিলা কয়েক দিন যাবত শাকপালা ও তার আশপাশে পাগলীর বেশে ঘোরাফেরা করছিলেন।রাস্তার পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।তিনি আরও জানান,নিহত ওই নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে,গভীর রাতে সড়কে চলার সময় দ্রুতগামী বা ভারি কোন যানবাহন তাকে ধাক্কা দিতে পারে।মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page