১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে শান্তিগঞ্জের শহিদ মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর পরিবারকে ডিপ-টিউবওয়েল প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে শহিদ মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর ফ্যামিলি কে ডিপ টিউবওয়েল প্রদান করা হয়েছে।মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামের ফেদায়ে জমিয়ত শহীদ মাওলানা মোশতাক আহমদ রহঃ বাড়িতে এই ডিপ-টিউবওয়েল স্থাপনের কার্যক্রম শুভ উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ- সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খানের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মছরুর আহমদ কাসেমী, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মহসিন উদ্দিন, সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের আহবায়ক হাফিজ মাহমুদ হোসাইন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সহ সভাপতি হাফিজ আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসেন খান, ছাত্র নেতা মাওলানা সালমান আহমদ প্রমূখ।ডিপ-টিউবওয়েলটি স্থাপনে আর্থিকভাবে সহযোগিতা করেন ফ্রান্স জমিয়তের সভাপতি ও সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খালেদ আহমদ জায়িম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ রুম্মান আহমদ, সহ-সাধারণ সম্পাদক মহিম উদ্দিন মিটু, আব্দুল আলী, সাব্বির আহমদ রাজু, প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক মাওলানা লুৎফুর রহমান শাহান, অর্থ সম্পাদক মাওলানা সিদ্দিক আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুস ছামাদ, আইন বিষয়ক সম্পাদক নাজমুল হুদা বুলবুল, নির্বাহী সদস্য মোহাম্মদ খসরু মিয়া।উল্লেখ্য গত ২০২৫ সালের ৫ই সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি, কেন্দ্রীয় জমিয়তের সদস্য ফেদায়ে জমিয়ত মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী (রাহ.) ইন্তেকাল করেন। তাহার রেখে যাওয়া অসমাপ্ত ঘরের কাজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে জমিয়ত সহ সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ ও ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান দায়িত্ব নেন। আলহামদুলিল্লাহ তাহাদের প্রচেষ্টায় ঘরের কাজ সম্পূর্ণ হওয়ার পথে।ফ্রান্স জমিয়তের সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িম বলেন; মাওলানা মোশতাক আহমদ গাজিনগরী জমিয়তের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছিলেন, নিজের জন্য কিছু করেন নাই, তাই আমাদের পক্ষ থেকে এই সাহায্যের ধারাবাহিকতা আগামি অব্যহত রাখার ঘোষনা প্রদান করেন তিনি।জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মছরুর আহমদ কাসেমী বলেন; সূদূর প্রবাস থেকে একজন আলেমের জন্য ফ্রান্স জমিয়তের এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবী রাখে। মহান আল্লাহ তায়ালা আমাদের এ প্রচেষ্টকে কবুল করবেন এবং শহীদ মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীকে জান্নাতের উঁচু মাক্বাম দান করার জন্য মহান আল্লাহতাল্লার নিকট দোয়া কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page