১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১ শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ফের ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

টেকনাফ সংবাদদাতা >>> সেন্টমার্টিন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে বাদর হাচা নামক সাগরে মাছ শিকারের সময় তিনটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।বর্তমানে ফিশিং বোট তিনটি মিয়ানমার অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া নামক পাতনজা ঘাটিতে রয়েছে।অপহৃত জেলেরা হলেন, সেন্টমার্টিন গলাচিপা ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দার আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মো. তাহের, মতলব, হাফেজ আহমদ, মো. আমিন, সালা উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো. আলম, সাব্বির ও তৈয়ুব।রবিবার (৩১ আগস্ট) রাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমে সাগর থেকে তিনটি বোটসহ ১৮ জন জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ফিশিং বোট গুলো সেন্টমার্টিন ৭ নম্বর ওয়ার্ড গলাচিপা এলাকার বাসিন্দার আবছার, আবু তাহের ও আলমগীর এর মালিকানাধীন বলে জানা গেছে।

সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ জানান, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণের পূর্বে বাংলাদেশ জলসীমানায় বাদর হাচা নামক সাগরে মাছ শিকারে সময় মিয়ানমার আরাকান আর্মি দুইটি স্পিড করে তিনটি ফিশিং বোট সহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে যায়। তিনটি ফিশিং বোটসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া বিষয়টি ঘাটে ফিরে আসা জেলেদের নিকট জানতে পারি। ধরে নিয়ে যাওয়া ফিশিং বোট তিনটি সেন্টমার্টিন গলাচিপা নৌঘাটের। বিষয়টি কোস্টগার্ড, বিজিবি, পুলিশকে অবগত করা হয়েছে।উল্লেখ্য, আগস্ট মাসের ৫ তারিখ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৬৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকার আর্মি। আটক জেলেদের এখনও ছেড়ে দেয় নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page