মুকুল রাজ
ফেব্রুয়ারি মানেই ভাই, হারানো কত স্মৃতি,
বাংলা ভাষায় খুঁজে পাই গৌরব আর ঐক্যগীতি।
বাংলা মানে জাগরণ, নতুন দিনের গান,
আলোকিত ইতিহাসে জেগে ওঠে প্রাণ।
কত বীর প্রাণ দিল ভাষারই টানে,
ফেব্রুয়ারি এলে তাদের কথা বাজে কানে।
আগুনঝরা স্লোগান ছিল সবার মুখে,
বুক পেতে নিল গুলি, রক্ত ঝরল সুখে।
ভুলি কি সেই ইতিহাস, ভুলি কি সেই দিন?
লাশের পরে লাশ পড়ল রাজপথে রঙিন।
অবহেলা-অন্যায়ে করতে চেয়েছিল ক্ষয়,
আজ বাংলার ভাষায় সারা বিশ্বের জয়।
বাংলা আমার শৈশবের প্রথম বলা বুলি,
এই ভাষাতে স্বপ্ন আঁকি তুলি তুলির দুলি।
বর্ণমালা প্রাণের মতো অমূল্য আর দামি,
এই ভাষাতে গর্বভরে লিখি কবিতা আমি।
কত রক্ত, কত ত্যাগ, কত যে বলিদান,
তবেই ফিরে এলো বাংলা, জাগল নতুন প্রাণ।
ফেব্রুয়ারি এলেই তাই মনে পড়ে সেই ক্ষণ,
শহীদ মিনার ঘিরে জাগে শ্রদ্ধার অর্ঘ্যদান।


মন্তব্য