২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফেনীর চোরাইকৃত ০১টি পিকআপ  মূলহোতাসহ ২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রেস বিজ্ঞপ্তি >>> বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।ভুক্তভোগী একজন পিকআপ গাড়ীর মালিক এবং তিনি উক্ত পিকআপ গাড়িটি ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। উক্ত পিকআপটি মোঃ ইয়াছিন (২৩) নামক এক ড্রাইভার’কে প্রায় ০৩ মাস পূর্বে গাড়ির মালিক সরল বিশ্বাসে ভাড়া দেন। গত ০৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২৩৩০ ঘটিকার সময় ড্রাইভার ইয়াছিন তার অপরাপর সহযোগীদের সাথে যোগসাজশে উক্ত পিকআপটি চুরি করতঃ ভুক্তভোগী পিকআপের মালিককে ফোন করে জানান, ফেনী সদর হাসপাতাল এর মোড়ে পিকআপটি রেখে পাশের হোটেলে খাবার খাওয়ার জন্য গেলে খাবার শেষে এসে দেখে পিকআপটি যথাস্থানে নেই কে বা কারা যেন পিকআপটি চুরি করে নিয়ে গিয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী পিকআপের মালিক এবং ড্রাইভার মোঃ ইয়াছিনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও পিকআপটি না পেয়ে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে উক্ত গাড়ী চুরির বিষয়টি র‌্যাব-৭, চট্টগ্রাম’কে অবহিত করেন।ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী একটি পিকআপ গাড়ী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন হাসপাতাল মোড় এলাকা হতে চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম এর দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২৩৪০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন বিসিক রোড সংলগ্ন ফরহাদ স্টোর এর সামনে পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় একটি সন্দেহজনক পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী ১। আজাদ হোসেন @ হৃদয় (২৮), (ড্রাইভার) পিতা- শাহাদাত হোসেন দুলাল, সাং- ধলিয়া, থানা- ফুলগাজী, জেলা -ফেনী এবং ২। মোঃ ইয়াছিন (২৩), (ড্রাইভার), পিতা- মৃত রমজান আলী, সাং- বাংলা বাজার, থানা- বায়োজিদ বোস্তামি, জেলা- চট্টগ্রাম মহানগর’দ্বয়কে গ্রেফতার ও পিকআপের মালিককের সনাক্তমতে তার হারিয়ে যাওয়া চোরাইকৃত পিকআপ (রেজিঃ নং- চট্টঃ মেট্রো ন-১১-৩৪৮৩) উদ্ধার করতে সক্ষম হয়।আটককৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে পরস্পর যোগসাজশে সুযোগ বুঝে বিশ্বাসভঙ্গ করে প্রতারনামূলকভাবে ফেনী এবং পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থান হতে সুকৌশলে বিভিন্ন প্রকার গাড়ী চুরি করতঃ পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রয় করে আসছে। এছাড়াও জানা যায়, ড্রাইভিং পেশা হলো তাদের ছদ্মবেশ, গাড়ী চুরিই তাদের মূল পেশা মর্মে অকপটে স্বীকার করে।উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় ধৃত ০১নং আসামী আজাদ হোসেন @ হৃদয় এর বিরুদ্ধে ফেনী জেলার পরশুরাম থানায় ০১ টি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারনা ও চুরির মামলার তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত পিকআপ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page