৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফেনীতে গণধর্ষণ পূর্বক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া আলোচিত মামলার আসামি গ্রেফতার কর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।ভুক্তভোগী ধর্ষিতা ভিকটিম একজন গৃহিনী ও জীবিকার তাগিদে তার স্বামী ঢাকায় থাকেন। ভিকটিম তার সন্তানাদি নিয়ে নিজ বাড়ি ফেনী জেলার ফেনী সদর থানাধীন অলিপুর গ্রামে বসবাস করেন। ধর্ষিতা ভিকটিমের স্বামীর আপন ছোট ভাই অর্থাৎ ভিকটিমের আপন দেবর জয়নাল আবেদীন @ রুবেল (৩২) এর নিকট ৫০ হাজার টাকা ধার দেয়া বাবদ পাওনা আছে। গত ২৫ মে ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৭০০ ঘটিকায় ভিকটিম তার দেবরের নিকট স্বামীর দেয়া পাওনা টাকা আনতে ফেনী সদর থানাধীন ৮নং ধলিয়া ইউনিয়ন বোর্ড অফিসের সামনে গেলে তাকে টাকা দিবে বলে জানায়। ভিকটিম সরল বিশ্বাসে তার দেবরের কথা মত উক্ত স্থানে যাওয়ার পর তার দেবর বলে আর একটু সামনে গিয়ে টাকা দিবে বলে সিএনজি যোগে ফেনীর সদর থানাধীন পূর্ব ধলিয়া এলাকায় একটি টিনের ঘরে নিয়ে গিয়ে বলে ‘‘পাওনা টাকার স্বাধ আজকে তোকে বুঝাইয়া দিমু’’। তখন ভিকটিম কোন কিছু বুঝে উঠার আগেই তার দেবর জয়নাল আবেদীন @ রুবেল এর পরিকল্পনা মোতাবেক উক্ত ঘরে পূর্ব থেকে অপেক্ষমান থাকা আরো ৫/৬ জন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ধর্ষণের পরবর্তীতে ভিকটিমের দেবর জয়নাল আবেদীন @ রুবেলসহ অন্যান্যরা উক্ত ঘটনা সংক্রান্তে আইনের আশ্রয় নিলে কিংবা কাউকে জানালে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে ভিকটিমকে হুমকি প্রদান করে। এছাড়াও পাওনা টাকা আর দাবী করবে না মর্মে অলিখিত স্টাম্পে স্বাক্ষর নিয়ে ভিকটিমকে ছেড়ে দেয়। পরবর্তীতে গত ২৭ মে ২০২৩ খ্রিঃ দুপুর আনুমানিক ১৪০০ ঘটিকায় ভিকটিমকে তার বিশ্বাসঘাতক দেবর ফোন করে ২ লক্ষ টাকা দাবী করে এবং টাকা না দিলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে পুনরায় হুমকি প্রদান করে।পরবর্তীতে উক্ত ঘটনায় ভুক্তভোগী ভিকটিম বাদী হয়ে ০৪ নামীয় এবং ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফেনী জেলার ফেনী মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করেন। যার মামলা নং-৫৮/৩০০, তারিখ- ২৮ মে ২০২৩ ইং, ধারা- ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০), তৎসহ ৮ (১)/৮(২) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ তৎসহ ৩৮৬/৫০৬ পেনাল কোড ১৮৬০। উক্ত অমানবিক, পাশবিক ও নিকৃষ্ট ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু হওয়ার পর থেকে র‌্যাব-৭, চট্টগ্রাম মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বর্ণিত মামলায় পুলিশী তদন্ত অনুযায়ী অন্যতম আসামী মোঃ আরিফ @ সোহাগ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন দক্ষিণ অলিপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৪ অক্টোবর ২০২৩ খ্রিঃ বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরিফ @ সোহাগ (২৮), পিতা- মৃত শরতউল্ল্যাহ, সাং- দক্ষিণ অলিপুর, থানা ও জেলা- ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং তার অন্যান্য সহযোগী আসামিদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি প্রদানসহ পাওনা টাকা না দেওয়ার শর্তে জোড়পূর্বক স্টাম্পে স্বাক্ষর গ্রহণ করেছে মর্মে স্বীকার করে এবং মামলার রুজু হওয়ার পর হতেই আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপন করে ছিল। উল্লেখ্য, গত ০৭ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ বর্ণিত মামলার এজাহারনামীয় ০২নং আসামী রাজু (৩০), পিতা- হাফেজ আহাম্মদ, সাং- পূর্ব ধলিয়া, থানা- ফেনী সদর, জেলা -ফেনী’কে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page