১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ফিলিস্তিনে বর্বরচিত গনহত্যার প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি

ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্ব ও বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০শে অক্টোবর) বাদ জুমআ আসামপাড়া আল ইখওয়ান ইসলামি সংগঘঠনের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের পাশাপাশি বৃহত্তর ৪ নং বাংলাবাজার এলাকার তৌহিদী জনতা খন্ড খন্ড প্রতিবাদ মিছিল নিয়ে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন আসামপাড়া বাজারে এসে জোড়ো হতে থাকে।আসামপাড়া মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি বিলাল আহমেদের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা রাসেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।বিক্ষোভ সমাবেশে বক্তারা মুসলিম উম্মাহর সর্বপ্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস মাসজিদুল আল আক্বসা দখনমুক্ত করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর দাবী জানান। সভায় ইহুদি ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় নারী শিশু সহ সাধারণ মানুষের নিহতে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা ইসরায়েলের এমন অমানবিক কাজ দেখে তা অবিলম্বে বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ সহ বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।বক্তারা আরো বলেন, নির্বিচারে সাধারণ মানুষের হত্যা দেখেও বিশ্বের শীর্ষ দেশগুলোর প্রতিবাদ না জানানোয় সমগ্র মুসলিম উম্মাহর হতবাগ। শান্তি প্রতিষ্ঠা ও গনহত্যা বন্ধে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি সমাবেশে আহবান জানানো হয়।এ সময় বিক্ষোভ সভায় আরো বক্তব্য রাখেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য নজির আহমদ, ৪ নং বাংলাবাজার চাকুরিজীবী কল্যান পরিষদের সভাপতি মুজিবুর রহমান,মাওলানা বশির আহমেদ, মুফতি আসআদ আহমেদ,মুফতি তোফায়েল আহমেদ, স্হানীয় ব্যবসায়ী আব্দুস সাত্তার, আবদুল জলিল, ডাঃ সোহেল আহমেদ, আল ইখওয়ান ইসলামি সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুখ, মাওলানা জাকারিয়া আহমেদ, নাঈম আহমেদ,আক্তার হোসেন,নাজমুল হোসেন,মাসুদুল ইসলাম শাহেদ সহ অন্যান্যরা।বিক্ষোভ সমাবেশ শেষে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনা করে ও সমগ্র বিশ্বে মুসলিম উম্মাহর শান্তি ও আহতদের সুস্হতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page