মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার ঘোষণা থাকায় ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে।এ আসনে ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন—বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ৮ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা আকরাম আলী( ধলা) হুজুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ মো. জামাল উদ্দিন।নগরকান্দা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও)-এর কার্যালয়ে তারা স্বতন্ত্রভাবে উপস্থিত হয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এ সময় সংশ্লিষ্ট দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন।


মন্তব্য