১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ফরিদপুরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা, প্রশাসন মাইকিং করার পরেও উচ্ছেদ হয়নি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ঐতিহ্যবাহী চরহাজীগঞ্জ বাজারে সম্প্রতী ব্যাঙের ছাতার মত যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। উক্ত বাজারের সরকারি খাস জমি জুড়ে একের পর এক গড়ে উঠছে অবৈধ স্থাপনা। রাত পোহালেই দেখা যাচ্ছে বাজারের ফুটপাত জুড়ে স্থাপনা, প্রধান সড়ক ঘেষে টোং দোকান,যাত্রী ছাউনি ঘিরে স্থাপনা এবং বাজারের শতবর্ষীয় “বট বৃক্ষের পাকা চত্ত্বর ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান। এছাড়া প্রতি হাটবারে বাজার ঘেষে পাকা সড়কের ওপর বসছে ফল ও কাচা বাজার। এতে হাটের দিনে উক্ত বাজারের রাস্তায় যান চলাচলতো দুরের কথা পায়ে হাটার পথটুকুও বন্ধ থাকছে।তাই প্রায় ১৫ দিন আগে বাজারের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাত দিয়ে বার বার মাইকিং করেন প্রশাসন। কিন্তু সরকারি এ নির্দেশনা কেউ মানছেন না। তবুও প্রশাসন চুপ রয়েছেন। এমনকি, গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন উক্ত বাজার পরিদর্শন করে বিকেল ৪টার মধ্যে সমস্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেন। তারপরও দখলদাররা বহাল তবিয়তে তাদের ব্যাবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। ফলে দখলদারদের কবলে পড়ে তীব্র যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছে বাজারের ক্রেতা বিক্রেতারা। সেই সাথে একে অপরের দেখা দেখিতে বাজারের খাসজমি দখলের যেন প্রতিযোগীতায় নেমেছেন এলাকাবাসী।সোমবার এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, আমি উপজেলার চরহাজীগঞ্জ বাজার পরিদর্শন করেছি এবং অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নিতে বলেছি। কিন্ত অনেকেই রুটি রুজির অজুহাতে স্থাপনা অপসারন করে নাই। তাই দখলদারদের পূনর্বাসনের বিষয়টি মাথায় রেখে তাদের উচ্ছেদ করার কথা ভাবছি।আর উক্ত বাজার বণিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম জানান, “অত্র বাজারের অবৈধ দখলদারদের পূনর্বাসন করার মত যথেষ্ট জায়গা রয়েছে। তাদের যখণ তখন সরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, সরকারি রাস্তা ঘেষে স্থাপনা, বটগাছের বাউন্ডারী ও পথিকদের আশ্রয়স্থল যাত্রী ছাউনি জুড়ে স্থাপনা সরিয়ে নিতে আমি বার বার অনুরোধ করেছি । কিন্তু কেউ আমাদের কথা শুনছেন না। ফলে অত্র বাজারের প্রাণ কেন্দ্রে এখন আর দাড়াবার বা বসার মত কোনো জায়গা নাই”।এ সময় আমজাদ বেপারী নামক এক এলাকাবাসী জানায়,“ বাজারের প্রাণকেন্দ্রে শতবর্ষীয় বটগাছের অনেক আদি ঐতিহ্য রয়েছে। এই বাজারের সমস্ত রাজনৈতিক সভা, এলাকায় খিয়েটার, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই বটমূলে অনুষ্ঠিত হতো। দখলদাররা সেই বট চত্ত্বরে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে এলাকার বিনোদন টুকুও কেড়ে নিয়েছে।সরেজমিন ঘুরে জানা যায়, উক্ত বাজারে রয়েছে প্রায় তিন শতাধিক ব্যাবসা প্রতিষ্ঠান। এসব ব্যাবসা প্রতিষ্ঠানের কিছু ব্যাক্তি মালিনাধীন জমিতে বাকী সবগুলো দোকান ঘর সরকারি খাস জমিতে গড়া হয়েছে। ওই বাজারে একসনা সরকারি বন্দোবস্তো দেওয়া দোকান ঘর রয়েছে মাত্র দশটি। বাকী সবগুলো ব্যাবসা প্রতিষ্ঠান সরকারি খাস জমি দখল করে রাতের আধারে গড়া হয়েছে বলে অভিযোগ। এসব অবৈধ ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকেদের মধ্যে অনেকে আবার দুই চারটি করে দোকান উঠিয়ে ভাড়া খাচ্ছেন। ওই বাজারে অবৈধ দখলদারদের মধ্যে বাজারের প্রাণকেন্দ্রে বটচত্ত্বর জুড়ে শেখ ফজলের দখলে রয়েছে দুইটি ফলের দোকান, একটি মুদি মনোহারী ও একটি শিশুদের খেলনার দোকান। এছাড়া বাজারে সরকারি জায়গা জুড়ে রয়েছেন শেখ আকতারের ব্যাবসা প্রতিষ্ঠান, মুজিবর বেপারীর দোকান, সিদ্দিক বিশ্বাস, জহুরুল বেপারী, জিল্লুর রহমান, শেখ জাহিদ, ডিজেন সরকার, চাঁনমিয়া বিশ্বাস, ফরহাদ বেপারী, দাইমুদ্দিন শেখ, মজিবর বেপারী, শফি বেপারী, নিমাই সরকার, প্রশান্ত সরকার, শেখ লাভলু ও মোতালেব খানের ব্যাবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা রয়েছে।এসব অবৈধ স্থাপনার ব্যাপারে গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী বলেন, “চরহাজীগঞ্জ বাজারের বিষয়ে আমি নাক গলাতে চাই না। তবে উক্ত বাজারের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা ও অবৈধ স্থাপনা অপসারনের ব্যপারে উপজেলার বিভিন্ন মিটিংয়ে আমি বার বার উল্লেখ করেছি। কিন্ত কোনো কাজ হয় নাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page