১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ফরিদপুরে পিতা- পুত্রদ্বয়ের অপরাধের ফিরিস্তি সংবাদ মাধ্যমে প্রকাশ করায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর>>>

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের পিতা হাবিবুর রহমান হারুন ও পুত্রদ্বয় হাফিজুর রহমান সুমন, হাবিদুর রহমান শিশির এর অপরাধ অপকর্মের ফিরিস্তি সংবাদ মাধ্যমে প্রকাশ করায় সাংবাদিক মিজানুর রহমান মিজানের নামে থানা – আদালতে একাধিক মিথ্যা মানহানি মামলা ও বিভিন্ন থানায় একাধিক জিডি করার অভিযোগ পাওয়া গেছে।
হাবিবুর রহমান হারুন এলাকায় বহুরূপী হাবিব নামেই তাকে চিনে।তিনি কখনো সাংবাদিক নেতা,মানবাধিকার চেয়ারম্যান, পুলিশের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, খাদেম,আওয়ামী লীগ দলীয় নেতা সহ একাধিক পরিচয় দিয়ে দেশব্যাপী অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সুত্রে জানা যায়। হাবিবের নামে থানা – আদালতে ধর্ষন,নারী নির্যাতন, প্রতারনা সহ অসংখ্য মামলা ও অসংখ্য জিডি রয়েেছে।হাবিবুর রহমান হারুন এর বড় ছেলে হাফিজুর রহমান সুমন নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে পত্রিকায় প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিতে সুবিধা ভোগ করছেন।হাবিবের ছোট ছেলে একাধিক বিয়ের নায়ক কেবি মাল্টিমিডিয়া(খোকাবাবু), (kbm news) অনলাইন পোর্টাল এর পরিচালক, ডাইরেক্টর, নায়ক পরিচয়কারী হাবিদুর রহমান শিশিরও মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে টিকটক করার নামে অশ্লীলতা করা সহ পিতার অপকর্মের হাতিয়ার হিসাবে কাজ করছেন।এর নামে বিভিন্ন স্ত্রীর মামলা আদালতে চলমান রয়েছে। স্কুল ছাত্রী শ্লীলতাহানি মামলার আসামী এই হাবিদুর রহমান শিশির।পিতা- পুত্রদ্বয়ের অপরাধ অপকর্মের ফিরিস্তি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করায় সাংবাদিক মিজানুর রহমান মিজানের নামে দেশের বিভিন্ন স্হানে থানা,আদালতে নামে বেনামে মিথ্যা মামলা, জিডি,ও মিথ্যা মনগড়া অভিযোগ করে তাকে হয়রানি করছে।হাবিবুর রহমান হারুন তার রয়েছে ভয়ংকর চক্র। সেই চক্রের সদস্য হলো নারী।কাকে কিভাবে ফাসিয়ে ফায়দা লুটা যায় এই চক্রের মুল কাজ। চাকরি দেওয়ার কথা বলে, মামলা, অভিযোগ দিয়ে,প্রেমের ফাঁদে ফেলে, এসকল চক্ররা হাতিয়ে নিচ্ছে টাকা। অপরদিকে দেশের মানুষ এদের কাছে হচ্ছে প্রতারনার শিকার,মামলায় হয়রানির শিকার হচ্ছে ক্ষতিগ্রস্ত। এবিষয় ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান মিজান বলেন পিতা- পুত্রদ্বয়ের অপরাধ অপকর্মের ফিরিস্তি তথ্য প্রমানের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। মামলা থেকে মুক্তি সহ এই অপরাধী চক্রের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিক ভাবে জোরদাবী জানান। হাবিবুর রহমান হারুন এর একাধিক ফোন নাম্বারে ফোন দিয়ে ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page