১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

ফরিদপুরে নিকাহ রেজিস্ট্রারের ৬ মাসের কারাদণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মৌলবি মনিরুল ইসলাম হেমায়েত ৬ মাসের  সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে বন্দী থাকায় বিয়ে রেজিস্ট্রার করা,  বিয়ের রেজিস্ট্রার নকল সংগ্রহ সহ নানাবিধ সমস্যায় পড়েছে ইউনিয়নবাসী।গোলাম মোস্তফা পিতাঃ নুরু মিয়া, গ্রামঃ কাইচাইল থানাঃ নগরকান্দা বাদী হয়ে কাজী মৌলবি মনিরুল ইসলাম পিতাঃ মৃত খলিলুর রহমান, গ্রামঃ জুঙ্গুরদী থানাঃ নগরকান্দা, এর নামে একটি মামলা করেন।নগরকান্দা থানার সি,আর মামলা নং –  ২৫৬/২০২২।আদালত মামলার স্বাক্ষী প্রমাণ শেষে সত্যতা পাওয়ায় কাজী মৌলবি মনিরুল ইসলাম হেমায়েত (নিকাহ রেজিস্ট্রার লস্করদিয়া ইউনিয়ন) কে-  মো:দ:বি: ৪০৬/৪২০ ধারার মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। কাজী মৌলবি মনিরুল ইসলাম পলাতক থাকায় আদালত গ্রেফতারী পরওয়ানা জারি করে। অবশেষে পুলিশ তাকে আটক করে কারাগারে প্রেরন করেন। বর্তমানে কারাগারে হাজতবাস করছেন।লস্করদিয়া ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মৌলবি মনিরুল ইসলাম এর নামে চেক জালিয়াতি মামলা, স্ট্যাম্প প্রতারণা মামলা, জায়গা জমি বেচাকেনায় প্রতারণা মামলা,বিয়ের রেজিস্ট্রারে বর- কনের স্বাক্ষর জালিয়াতি, নিজেই বর – কনের স্বাক্ষর করে ভুয়া তালাকনামা সৃষ্টি করে দেওয়ায় ভুক্তভোগীর মামলা, ভুয়া কাবিননামা বানিয়ে দেওয়ায় ভুক্তভোগীর মামলা, কাবিননামায় দেনমোহর টাকা কম বেশি করে একাধিক নকল প্রদান করায় ভুক্তভোগীর মামলা রয়েছে তার বিরুদ্ধে। একাধিক মামলা চলমান রয়েছে এবং একাধিকবার হাজতবাস করেন।এছাড়া ভুয়া রেজিস্ট্রার বই দিয়ে বিয়ে রেজিস্ট্রার করানো ভোগান্তিতে পড়ছে ইউনিয়নবাসী।প্রশাসনিক ভাবে ভুয়া রেজিস্ট্রার বই জব্দ করা সহ আদালত তার সকল রেজিস্ট্রার (ভলিউম বই) জব্দ করে। স্ট্যাপ এর মাধ্যমে টাকার বিনিময়ে বিয়ে রেজিস্ট্রার করার জন্য তাদের কাছে ভুয়া রেজিস্ট্রার বই হস্তান্তর করেন। যেকারণে বিয়ে পড়ানো (বিয়ে রেজিষ্ট্রেশন)  করা,তালাক প্রদান,বিয়ের রেজিস্ট্রারী নকল সংগ্রহে বিড়ম্বনায় পড়ছে ইউনিয়নবাসী।ইউনিয়নের ভুক্তভোগী শিক্ষক আবুল হাসান বলেন,লস্করদিয়া ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মৌলবি মনিরুল ইসলাম এক নারীকে  ভুয়া কাবিননামা বানিয়ে দিয়ে আমাকে ফাসাতে মিথ্যা মামলা করেন। বিয়ের কাজী সহ নারীর বিরুদ্ধে আদালতে মামলা করলে মামলাটি সিআইডি তদন্ত করে কাবিননামা ভুয়া প্রমানিত হওয়ায় কারাগারে যায় কাজী সহ সেই নারী।মামলা চলমান রয়েছে আবারও কারাগারে যাবে।লস্কারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার  বলেন, যে কাজী মৌলবির দিয়ে বিয়ে পড়াতে ইউনিয়নবাসীর  নানাবিধ সমস্যায় পড়তে হয় এমন কাজী মৌলবির দরকার নেই।এমন একজন কাজী মৌলবির দরকার তাকে সবাই প্রয়োজনে কাছে পায়।নতুন করে একজন কাজী মৌলবি নিকাহ রেজিস্ট্রার আমাদের ইউনিয়নে দরকার।এছাড়া কাজী মৌলবি মনিরুল ইসলাম এর নামে অনেক অভিযোগ আমার কাছে আসচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page