১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ফরিদপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চাঁদাবাজদের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নগরকান্দায় দৈনিক খোলাচোখ পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী খন্দকার রিনা কবির অভিযোগ করেন, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর মৌজার ৬৮৩ নম্বর খতিয়ানের ১০৭৫ নম্বর দাগে মোট ৪৮ শতাংশ জমির মধ্যে তিনি আইনগতভাবে ৪২ শতাংশ জমি ক্রয় করেন।জমিটির তিন পাশে পাকা বাউন্ডারি ওয়াল ও এক পাশে বাঁশের বেড়া রয়েছে।তিনি জানান, উক্ত জমি নিয়ে প্রতিবেশী সেন্টু খন্দকার -এর সঙ্গে ফরিদপুর বিজ্ঞ দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনীয় বাটোয়ারা মামলা চলমান রয়েছে। যাহার মামলা নং ৫১/২০১৯।মামলাটি চলমান থাকা অবস্থায় তার ক্রয়কৃত জমিতে বেড়া সংস্কার করতে গেলে বিবাদীরা তার কাছে চাঁদা দাবি করে।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি ফরিদপুর বিজ্ঞ আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।মামলা নং ৫৭৮/২০২৫।মামলাটি বর্তমানে পিবিআইতে তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।রিনা কবির আরও অভিযোগ করেন, মামলার জেরে ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র তার ও তার পরিবারের ওপর প্রতিশোধমূলক আচরণ শুরু করে।এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার ছেলে রিয়াজ খন্দকার (৩৫) বাড়ির পাশের একটি দোকানে গেলে স্থানীয় এক কর্মরত পুলিশ সদস্যের উস্কানিতে মাসুদ শেখ ও শামীম শেখ তাকে মারধর করে।সংবাদ সম্মেলনে তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের বিরুদ্ধে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page