৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফরিদপুরে ইতালি পাঠানোর নামে প্রতারণা, আদালতের মামলায় নারী গ্রেফতার 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি,ফরিদপুর >>> ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুরের নগরকান্দার এক নারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দাখিলকৃত মামলায় অভিযুক্ত হিসেবে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের খৈয়া গ্রামের মোসাঃ সোনিয়া আক্তার ওরফে ছনি (২৭)- স্বামী হাবিবুর রহমান এর নাম উল্লেখ করা হয়েছে।মামলার বাদী তারা শেখ (৫৪) পিতা- মৃত  শেখ ইস্তাজ একই উপজেলার ডাঙ্গী  ইউনিয়নের শ্রীরামদিয়া  গ্রামের বাসিন্দা মামলায় সাক্ষী হিসেবে শেখ জাকির ও বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড, গোয়ালচামট শাখাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে ইতালিতে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে জড়িত বলে বাদী অভিযোগ করেন। বাদীর দাবি, তার জামাতা সাগর শেখকে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে অভিযুক্ত বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রথমে ৫ জানুয়ারি ২০২৪ তারিখে বাদীর কাছ থেকে ২৫ লাখ টাকা গ্রহণ করা হয়। পরে প্রতিশ্রুতি অনুযায়ী ইতালি পাঠানোর ব্যবস্থা না করায় চাপ প্রয়োগ করলে অভিযুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গোয়ালচামট শাখার একটি ২৫ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে জমা দিলে “অপর্যাপ্ত তহবিল” ও স্বাক্ষর জটিলতার কারণে চেকটি ডিজঅনার হয়।এছাড়াও পৃথক আরেক ঘটনায় একই কৌশলে আরও ১৫ লাখ টাকা গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এ টাকার বিপরীতে দেওয়া চেকও ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।বাদীপক্ষ জানায়, পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে অভিযুক্তকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও টাকা ফেরত না পাওয়ায় আদালতের আশ্রয় নেওয়া হয়।আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা  ওয়ারেন্ট জারী করেন। পুলিশ ১৫ মে শুক্রবার বিকালে আসামীর নিজ বাড়ি থেকে আটক করে। পুলিশ সুত্রে জানা যায় আসামীর বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে দর মামলায় গ্রেফতারী পরওয়ানা থাকায় তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সোনিয়া কে কারাগারে প্রেরন করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ
চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড।
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট
পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা।
ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

You cannot copy content of this page