১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ফরিদপুরের হাত বিহীন কলেজ ছাত্র জসিম পাচ্ছে জাতীয় পরিচয়পত্র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দায় পা দিয়ে লেখা সেই অদম্য কলেজ ছাত্র জসিম পাচ্ছে জাতীয় পরিচয়পত্র।হাত না থাকায় আঙ্গুলের ছাপ না দিতে পারায় জাতীয় পরিচয় পত্র না পাওয়ার আশংকা সৃস্টি হয়েছিল। পা দিয়ে সাক্ষর করা দু’ হাত না থাকা জসিম।জন্ম থেকে দুই হাত না থাকা সত্ত্বেও অদম্য মনোবল আর পরিশ্রমের মাধ্যমে পা দিয়ে লিখে এইচএসসি পাস করেছে জসিম। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় সে নানা সমস্যার মুখে পড়েছিল।এমন পরিস্থিতি জানতে পেরে অবশেষে জসিমের কপালে জুটতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি।নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন এর প্রচেষ্টায় হাত বিহীন জসিম পাবে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড।পা দিয়ে লিখে সাফল্যের সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে জসিম মাতুব্বর (২৫) এখন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কিন্তু জীবন যুদ্ধে জয়ী অদম্য জসিম।জন্ম থেকেই দু’টি হাত নেই তার, পা দিয়েই চলছে লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্ম।নিয়মিত পড়াশোনার পাশাপাশি ব্যবসাও করছেন জসিম। কখনো ফলের ব্যবসা, আবার কখনো কাঁচামালের ব্যবসা করেন তিনি।ফরিদপুরের নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে জসিম।হাত না থাকায় আঙুলের ছাপ দিতে পারছেন না তিনি।ভুক্তভোগী জসিম বলেন, ‘এনআইডির জন্য আবেদন করে বিগত ২০২৩ সাল থেকে নির্বাচন অফিসে ঘুরছি কোনো কাজ হয়নি। তারা আমাকে বলেছিলো অনলাইনে আবেদন করতে, একাধিকবার আবেদন জমা দিয়েছি কিন্তু কাজ হয়নি। হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তুু শেষমেশ নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন এর সহযোগীতায় জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড পেতে যাচ্ছি।নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর জানান, আমি কিছুদিন আগে দায়িত্ব গ্রহণ করেছি। যেহেতু ছেলেটির শারীরিক প্রতিবন্ধকতা আছে, তার এনআইডি কার্ড করে দিতে যতটুকু যা করা যায় তা করব। এছাড়া জসিমের এনআইডি কার্ড করার সব রকম ব্যবস্হা সম্পন্ন করা হয়েছে।এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলে জসিমের এনআইডির ব্যবস্থা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, জসিমের মতো প্রতিটি সংগ্রামী তরুণ তার প্রাপ্য অধিকার পাবে এবং সমাজে এগিয়ে যাবে নতুন অনুপ্রেরণা হয়ে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page