১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবী নগর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।২৩ নভেম্বর রবিবার রাত প্রায় আড়াইটার দিকে দেবীনগর পশ্চিম পাড়া মকবুল খা এর বাড়ির সামনে পাকা রাস্তায় গণপিটুনির শিকার হয় চোর সন্দেহে চারজন।একজন ঘটনা স্থান থেকে পালিয়ে যায়। আহত ৪ জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন ডাঙ্গী ইউনিয়নের শ্রীরাঙ্গাল গ্রামের জাকির মাতুব্বর এর ছেলে পারভেজ মাতুব্বর(২৫), তালমা ইউনিয়নের মাশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে সুমন (২০),রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের মোস্তফা শিকদারের ছেলে সাহিন(২৮),ইনামুল।আহতদের মধ্যে শাহিন শিকদার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।মকবুল খা বলেন” রাত প্রায় আড়াইটা বাজে তখন আমার বাড়ির সামনে রাস্তায় চিল্লাচিল্লি শুনতে পাই। ঘর থেকে বের হয়ে দেখি চোর ৫ জন আর গ্রামের আক্তার ফকিরের ছেলে রাকিব ফকির (৩৫),রাফিক ফকির (২৬),সত্তার ফকিরের ছেলে বাবু ফকির (৩০),হাসিব ফকির(২৭),মজিদ ফকিরের ছেলে সুমন (৩৫) কে দেখি।আক্তার ফকিরের অটো ভ্যান চুরি করতে বাড়িতে গেলে তারা মটর সাইকে চোর দাবড়ায় আমার বাড়ির সামনে এনে মারপিট করে।পরে চোরের খবর গ্রামে ছড়িয়ে পড়লে শত শত লোক এসে জড়ো হয়।সবাই মিলে গণপিটুনি দেয়।আহত চোরদের হাসপাতালে নিয়ে গেছে জানি। সাহিন নামে এক চোর মারা গেছে বলে শুনেছি”।এলাকাবাসী অনেকে বলেন কিছুদিন ধরে গ্রামে গরু,ছাগল, অটো ভ্যান,গাড়ির ব্যাটারি চুরি হওয়ায় চোর ধরতে গ্রামবাসী সজাগ থাকে।গতকাল রাতে দেবীনগর গ্রামের আক্তার ফকির এর বাড়িতে ভ্যান গাড়ি চুরি করতে গেলে তারা টের পেয়ে চোরদের ধাওয়া দিয়ে ধরে। পরে গণপিটুনি দিয়া হয়।আক্তার ফকির বলেন ” রাতে চোর ভ্যান গাড়ি চুরি করার সময় আমি টের পাই।ঘর থেকে বের হয়ে চোর চোর বলে চিৎকার দেই চোরেরা একটি মাহেন্দ্র গাড়িতে উঠে চলে যায়।পরে মোটরসাইকেল চালিয়ে চোর ধরলেও মাহেন্দ্র গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়”।এর আগেও আমচর দুটি ভ্যান চুরি করে নিয়ে গেছে।আহত সুমন শেখ বলেন আমার কয়েকজন মাহেন্দ্র গাড়িতে ঘোরতে গেছিলাম। আমাদের চোর সন্দেহ করে মারপিট করে।আমরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন ” দেবীনগর গ্রামে চোর সন্দেহ কয়েকজনকে আটকিয়ে মারপিট করার খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।রাতেই খবর পাই আহতদের মধ্যে সাহিন নামে এক লোক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।এবিষয় নিয়ে তদন্ত চলছে। লাশ ফরিদপুর মর্গে রয়েছে”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page