৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফটিকছড়িতে রাতে দাওয়াত খেতে গিয়ে ফেরেননি ব্যবসায়ী: সকালে লাশ উদ্ধার!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল কাদের চৌধুরী,স্টাফ রিপোর্টার >>> ফটিকছড়ির দাঁতমারায় মঙ্গলবার রাতে দাওয়াত খেতে গিয়ে ফেরেনি ব্যবসায়ী হাঁছি মিয়া (৬৫)। বুধবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ফটিকছড়ির ভুজপুর থানাধীন দাঁতামারা ইউপির ৮নং ওয়ার্ডস্থ বালুখালী এলাকার জনৈক মিয়া বাড়ীর সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হাঁছি মিয়ার বাড়ী একই ইউনিয়নের নিচিন্তা গ্রামের মৃত নজীর আহমদের ছেলে। তিনি গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তার গ্রামের প্রতিবেশী চাচাত বোন স্বামী পরিত্যক্ত্যা জাহেদা বেগমের পশ্চিম বালুখালীস্থ বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি রাত্রি যাপন করেন বলে জাহেদা বেগমও জানান। বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে তিনি নিজ বাড়ীতে যাবার জন্য বের হন। এরপর চাচাতো বোন জাহেদার বাড়ী থেকে আনুমানিক সাত শ’ ফুট দুরে অবস্থিত জনৈক মোঃ মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। অতপর দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ ও ভুজপুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় তার প্যান্টের পকেটে ২১৩০ টাকা পাওয়া যায়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার ছোট ছেলে সজিব জানায়, রাত ৯টা নাগাদ নিজের দোকান বন্ধ করে তার পিতা হাঁছি মিয়া একটি দাওয়াতে যাবে বলে বের হয়। রাত ১টা নাগাদ তার ভাবী ফোন করলে হাঁছি মিয়া রাতে বাড়ী যাবে না বলে তাদেরকে ঘুমিয়ে যেতে বলে। তবে তিনি কোথায় কার বাড়ীতে দাওয়াতে গেছেন- সে বিষয়ে কিছু জানতো না তারা। সজিব জানায়, তার পিতা আগ থেকে ডায়বেটিসহ উচ্চ রক্তচাপে ভুগছিল।
তবে গোপন সুত্র জানায়, হাঁছি মিয়ার সাথে তার স্ত্রীর দীর্ঘ দিন ধরে পারিবারিক দুরত্ব চলে আসছিল। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন তিনি। ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, স্যান্ডেল ও টর্সলাইট উদ্ধার করা হয়েছে।ভুজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম গণমাধ্যমকে বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাঁছি মিয়ার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য তার লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page