১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেন ‘অযোগ্য’, আসছেন মিশেল ওবামা!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কৌশলী ইমা, নিউ ইয়র্ক থেকে >>> আগামী ৫ নভেম্বরের নির্বাচন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিএনএন টেলিভিশনে বিতর্ক অনুষ্ঠানে বাইডেনের পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে এক শীর্ষ তহবিল যোগানদাতা বলেই ফেলেছেন, বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে ‘অযোগ্য’ বলে জানিয়েছেন। আগস্টে দলের জাতীয় সম্মেলনের আগে বাইডনের ভোটের লড়াই থেকে সরে যেতে নতুন করে আহ্বান জানানো হবে বলে তিনি আশা করছেন। আর এ কারণে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে তার থাকা না থাকা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

টেলিভিশনে বিতর্কে দুই প্রার্থীর কেউই চমক দেখাতে না পারলেও তুলনামূলকভাবে বেশি খারাপ করেছেন বাইডেন। তার দুর্বল পারফরমেন্স খবরের শিরোনাম হয়েছে। খোদ নিজের দলেই সমালোচনার শিকার হচ্ছেন বাইডেন। তার বিকল্প খুঁজছে ডেমোক্র্যাটরা।

এমন অবস্থায় প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পর্ষদ এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প ও বাইডেনের যেসব ঘাটতি রয়েছে, তার মধ্যে থেকে একটিকে বেছে নিতে ভোটারদেরকে বাধ্য করে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার কোনো কারণ নেই। আমেরিকানরা বাইডেনের বয়স এবং দুর্বলতাকে উপেক্ষা করবে বা ছাড় দেবে, এমন আশা করাটাও বড় ধরনের জুয়া হয়ে যাবে। এ কারণে ডেমোক্র্যাট নেতৃত্ব এখন ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্ত এবং উদ্যোমী কাউকে খুঁজতে পারে।

এদিকে, বাইডেনের এক শীর্ষ তহবিল যোগানদাতা তো তার পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে বলেই ফেলেছেন, প্রেসিডেন্ট ‘অযোগ্য’ প্রমাণিত হয়েছেন। আগস্টে দলের জাতীয় সম্মেলনের আগে বাইডনের ভোটের লড়াই থেকে সরে যেতে নতুন করে আহ্বান জানানো হবে বলে তিনি আশা করছেন।

প্রেসিডেন্ট পদের জন্য সম্ভাবনাময় তিন ডেমোক্র্যাটিক প্রার্থীর ঘনিষ্ঠ তিন উপদেষ্টা বলেছেন, বিতর্ক চলার পুরো সময়টাতেই তাদের কাছে টেক্সট মেসেজের বন্যা বয়ে গেছে। এক উপদেষ্টা বলেন, তারা তাদের প্রার্থীকে বাইডেনের বিকল্প হিসাবে সামনে আনার অসংখ্য অনুরোধ পেয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ইতোমধ্যে দুই দলের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি হয়েছে এবং প্রতিটি অঙ্গরাজ্যেই বাইডেন প্রায় তার সব প্রতিপক্ষকে হারিয়েছেন। তবে এরপরও বাইডেনকে যদি সরে দাঁড়াতে হয় তাহলে বাইডেনের জায়গায় কে আসবেন এ নিয়ে বড় সমস্যায় পড়তে হবে ডেমোক্র্যাটদের। আর ৮১ বছর বয়সী এ নেতা শেষ মুহূর্তে যদি সত্যিই বাদ পড়েন, তাহলে তার জায়গায় কে লড়বেন? কাকে দেখা যেতে পারে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে?
এই জল্পনায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার নাম। সাবেক এই ফার্স্ট লেডিকে বাইডেনের চেয়ে যোগ্য প্রার্থী বলে মনে করছেন কেউ কেউ। তাদের মধ্যে একজন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ।

রিপাবলিকান এই নেতা রীতিমতো ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী আগস্টে ডেমোক্র্যাটিক পার্টির কনভেনশনেই বাইডেনকে প্রতিস্থাপন করা হবে। ক্রুজ তার পডকাস্টে বলেছেন, ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে, ডেমোক্র্যাটিক পার্টি জো বাইডেনকে সরিয়ে মিশেল ওবামাকে প্রার্থী করবে। কারণ, বিতর্কে বাইডেন এতটাই খারাপ করেছেন যে, সারাদেশের ডেমোক্র্যাটরা আতঙ্কে রয়েছেন।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

You cannot copy content of this page