২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষরোপনে উৎসাহিত হয়ে ১৫ হাজার গাছ লাগিয়েছি -এ. টি. এম পেয়ারুল ইসলাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আমাদের বের হয়ে এসে গুণগত, পরিপ‚র্ণ পরিবেশে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ করার জন্য বিভিন্নভাবে দেশের মানুষকে উৎসাহিত করছেন। আমিও প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি উৎসাহিত হয়ে ফলজ, বনজ, ঔষধি প্রায় ১৫ হাজার মতো গাছ লাগিয়েছি।আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর উদ্যোগে জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ বিতরণ কর্মস‚চি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ. টি. এম পেয়ারুল ইসলাম এসব কথা বলেন।এ. টি. এম পেয়ারুল ইসলাম বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে সৃষ্টি হয় সবুজায়ন। বৃক্ষ সর্ম্পকে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। বৃক্ষের থেকে আমরা ফল এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভ‚মিকা রাখে। দেশীয় বৃক্ষ সম‚হ রোপণ করার মাধ্যমে আমাদের দেশীয় উপাদানের প্রতি আকৃষ্ট হতে হবে। একজন মানবতার স্বেচ্ছাসেবক হিসেবে তোমাদের বৃক্ষ সর্ম্পকে এবং বৃক্ষের উপকারিতা নিয়ে কাজ করতে হবে।যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ ও জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌলা সুজন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রওশন আরা বেগম ।প্রধান অতিথি আরো বলেন, মানবিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে গিয়ে প্রত্যেকে যদি অত্যন্ত ২টি করে বৃক্ষরোপণ করে পরিবেশের সবুজায়ন এবং ভারসাম্য রক্ষায় ভ‚মিকা রাখতে পারো। দেশের পরিবেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবার আন্তরিক সহযোগিতায় সরকার পরিবেশের উন্নয়নে সফল হবে।সমাজের সবাই যাতে সাধ্যমতো বৃক্ষরোপণ করে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ছাত্রসমাজ গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করতে পারে। সকলে বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করলে দেশকে সবুজ বাংলায় পরিণত করার কাজ ত্বরান্বিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page