১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

প্রতীক পেয়েই ভোটের মাঠে এমপি নদভী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>চট্টগ্রাম-সাতকানিয়া লোহাগড়া ১৫ আসনের আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী এমপি, সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া সমগ্র বাংলায় লেগেছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে সাড়া দিয়েছে। গতকাল প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা নির্বাচনীয় এলাকায় ভোট প্রার্থনায় মাঠে নেমেছে। চারিদিকে চলছে নির্বাচনী আমেজ। এবারে নির্বাচন হবে একটি অংশগ্রহণ মূলক নির্বাচন। চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া – লোহাগাড়া ) বাসীকে আহব্বান করবো আপনাদের ভাগ্য বদলে, আপনাদের পছন্দের মানুষকে ভোট দিতে, ভোট কেন্দ্রে গিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত করুন।১৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০:৩০ মিনিটি সাতকানিয়া লোহাগাড়া  তাঁর নৌকা প্রতীকে প্রচারণার সময় একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, নৌকার পালে হাওয়া লেগেছে। প্রতীক বরাদ্দের পর থেকে নৌকা চলছে আর এ নৌকার যাত্রী হবে গণতন্ত্রপ্রেমী মানুষ। দেশের কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ হলো নৌকার যাত্রী আর এ নৌকার মাঝি হলেন শেখ হাসিনা। তিনি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তিনি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বাংলাদেশ বদলে যাওয়ার মহানায়ক।
নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকার বিকল্প নেই।
প্রতিটি ঘরে প্রতিটি ভোটারের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। আমি বিশ্বাস করি, আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে সকলে ভোট দিবেন। বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেবেন আপনারা।
তিনি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির মহানায়ক। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তিনি এ দেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দেশরত্ন লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। আমাদের সবসময় তার পাশে থাকতে হবে। তার পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবিলা করতে হবে
তিনি বলেন, বিএনপি জামায়াত হলো দেশবিরোধী অপশক্তি। এরা দেশকে ভালোবাসে না। এরা দেশের ১৬ কোটি মানুষকে কখনও ভালোবাসতে পারেনি। তাদের মধ্যে বিন্দুমাত্র দেশ প্রেম নেই। এরা দুর্নীতিবাজ ও সন্ত্রাসী। এরা দেশের মানুষ শান্তিতে থাকুক তা মেনে নিতে পারে না। এরা সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। দেশের উন্নয়ন, অগ্রগতির মাঝে একমাত্র বাধা হলো এ বিএনপি-জামায়াত। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সব চেষ্টা তারা করে। এরা সব সময় নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টায় থাকে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনটি কৃষক প্রধান এলাকা। এখানে কিছু এলাকায় মাদকের সমস্যা আছে। উন্নত কৃষি ব্যবস্থাসহ কৃষি পন্য সমগ্র দেশসহ বিদেশে রপ্তানি ব্যবস্থা করবো। মাদক নির্মূলে কাজ করবো। সরকারের আগামীর ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে কাজ করবো বলে উল্লেখ করেন তিনি। সাতকানিয়া-লোহাগাড়া বাসীর উন্নত জীবনযাত্রা অগ্রগতিতে সর্বোচ্চ চেষ্টা করবো। নারী উদ্দোক্তাসহ তরূণদের প্রতি থাকবে বিশেষ নজর। সাতকানিয়া লোহাগাড়া হবে রোল মডেল উপজেলা। কোনো প্রকার অপশক্তিকে ভয় না পেয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহব্বানও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

You cannot copy content of this page