২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের ১৬দফা দাবী উত্থাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোংলা বন্দরকে আরো গতিশীল ও আধুনিকায়নে পশুর নদীতে নিয়মিত ড্রেজিং, মোংলা নদীর উপর ব্রিজ নির্মাণ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিসহ ১৬দফা দাবী উত্থাপন করেছেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা প্রেস ক্লাবের আয়োজিত সম্মেলনে এ দাবী তুলে ধরা হয়। উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ভিপি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান মাস্টার, মোংলা বন্দর ক্যাস্টম ভেন্ডার এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, যুবলীগ নেতা হুমায়ুন কবির, মোঃ রুবেল, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেন। এ সম্মেলনে বিভিন্ন ট্রেড ইউনিয়নসহ নানা সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।২০২২সালের ১৯ডিসেম্বর মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ নামের এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে সংগঠনের সভাপতি ভিপি শাহ আলম বলেন, আমরা দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা নিয়ে মোংলা বন্দরের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে ১৬দফা দাবী উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page