৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

প্রতিপক্ষকে ফাঁসাতে আপন ভাতিজাকে হত্যা করেন চাচা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি, নড়াইল >>> নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় জড়িত শিপন শেখ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় লোহাগড়া থানার হলরুমে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিয়ে এ তথ্য জানান।গ্রেফতারকৃত শিপন শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের বুরাক শেখের ছেলে।প্রেস ব্রিফিয়ে ওসি শরিফুল ইসলাম জানান, সালমান হত্যা মামলায় তদন্তে তথ্য প্রযুক্তির সহোযোগিতায় জড়িত নয়ন কাজীকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল উপজেলার চালিঘাট গ্রামে অভিযান চালিয়ে সালমান হত্যায় জড়িত শিপন শেখেকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি চাকু (দুই দিকে ধারালো) উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামি শিপন শেখের স্বীকারোক্তি মোতাবেক, নিহত সালমানের গ্রামে একটি হত্যা মামলা ছিলো সেই মামলার কাউন্টার দিতে ও প্রতিপক্ষকের লোকজনকে ফাঁসাতে তার চাচা রিপনসহ অন্যান্যরা সালমানকে হত্যার পরিকল্পনা করেন। পরে রিপন ও নয়ন সালমানকে হত্যা করতে শিপনকে অর্থের প্রলোভন দেখায়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে সালমান এর চাচা রিপন সালমানকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসেন। পরে ৮ থেকে ৯ জন লোক মিলে সালমানকে হত্যা করেন।ওসি শরিফুল ইসলাম আরো বলেন, গ্রেফতার শিপন শেখ এর বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, চলতি বছরের (৯ মে) শুক্রবার সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার (১১ মে) নিহত সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page