১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

পেকুয়ার প্রবীণ সাংবাদিক এরশাদের মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের গভীর শোক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার) >>> কক্সবাজার জেলা মিডিয়াঙ্গনের পরিচিত মুখ, নির্ভিক ও সাহসী সাংবাদিকতার প্রতিকৃত, প্রবীণ সাংবাদিক দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও এইচ এম এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পেকুয়া উপজেলা প্রেসক্লাব। তাঁর আকস্মিক মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া।শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদ এরশাদ তাঁর বর্নাঢ্য কর্মময় জিবনের ইতি টেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর এই অকাল প্রয়াণে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের মাঝে গভীর বেদনার সৃষ্টি হয়েছে।পেকুয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম এমরান আহমেদ (দৈনিক পূর্বকোণ), সাধারণ সম্পাদক এম দিদারুল করিম (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (ইত্তেফাক) এবং সদস্যবৃন্দ রেজাউল করিম রেজা (খোলা কাগজ), মো. জালাল উদ্দীন(ভোরের কথা), আসাদুজ্জামান অপু (আলোকিত বাংলাদেশ), শাহ জামাল (যুগান্তর), মোহাম্মদ সাগর, মো. আরমান (ভোরের আকাশ), মুহাম্মদ আরকান (আমার বার্তা), গোলাম রহমান (ইনকিলাব), হিরু আলম (সমকাল), ফারেকুর ইসলাম (ওয়ার্ল্ড ভয়েস), রাকিবুল হাসান (খবরের কাগজ) ও মুফিজুর রহমান (দৈনিক ঘোষণা) এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক এইচ এম এরশাদের মৃত্যু কক্সবাজারের সাংবাদিকতায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল। তিনি ছিলেন নির্ভীক, সৎ ও পেশাদার সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মীদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।উল্লেখ্য, সাংবাদিক এইচ এম এরশাদ জীবদ্দশায় দুই যুগেরও বেশি সময় সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণ ও জাতীয় দৈনিক জনকণ্ঠের কক্সবাজার জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা কমিটির সভাপতি এবং উখিয়া-টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক, সামাজিক ও পরিবেশবাদী অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page