২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় ছাত্রশক্তির দক্ষিণ জেলা কমিটিতে সাঈদ হোসেন মানিক পটিয়ায় মায়ের বকুনী খেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা রাজনীতিতে কেন এলেন? সমালোচনার জবাবে যা বললেন অভিনেত্রী চমক। খাগড়াছড়ি পানছড়িতে অসুস্থ নারীর চিকিৎসা সেবায় এগিয়ে এলো পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) রাজনীতিতে কেন এলেন? সমালোচনার জবাবে যা বললেন অভিনেত্রী চমক চট্টগ্রামে শতভাগ মেধা ও যোগ্যতায় কনস্টেবল নিয়োগের ঘোষণা পুলিশ সুপারের চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন খনন মাটি চাপায় ২ শ্রমিক নিহত ২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

পেকুয়ার জিহাদ হত্যা মামলার আসামী দানু গণধোলাইয়ে নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া>>> কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামী ধলা মিয়া প্রকাশ দানু মিয়া (৩৫) চকরিয়ার লালব্রীজ এলাকায় গণধোলাইয়ে নিহত হয়েছে।১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি লালব্রীজ এলাকায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।নিহত ধলা মিয়া মহেশখালী থানার মাহারা পাড়া এলাকার ৩নং ওয়ার্ডের কলম ধরের ছেলে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়,পেকুয়া উপজেলা সদর সিকদার পাড়ার কলেজ ছাত্র চাঞ্চল্যকর জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি ধলা মিয়া ও মামলার ২নং আসামি কোনাখালীর মোবারক আলী সকালে চকরিয়া লালব্রীজ এলাকায় আসলে স্থানীয়রা তাদেরকে দেখতে পেয়ে ঘেরাও করে।এসময় বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণধোলাই দেয়।স্থানীয় ব্যবসায়ীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান,স্থানীয়রা বিষয়টি চকরিয়া থানা পুলিশকে ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে গণধোলাইয়ে আহত আসামী দানুমিয়া ও মোবারককে উদ্ধার করে।আহত ধলা মিয়ার আঘাত গুরুতর হওয়ায় স্থানীয়রা ধলামিয়া প্রকাশ দানুকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং অপর আসামি মোবরককে পুলিশ হেফাজতে নিয়ে যায়।হাসপাতালের টি এইচ ডাঃ মুজিবুর রহমান জানান,আহত ধলা মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ধলা মিয়া মারা যান বলে নিহতের স্বজনরা জানান।পেকুয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তাফা বলেন, ৯৯৯ নাম্বার হতে ফোন পেয়ে পেকুয়া থানার কর্তব্যরত কর্মকর্তা আহত অবস্থায় হরিণাফাঁড়ি এলাকা হতে স্থানীয়দের সহায়তায় ধলা মিয়া নামক এক ব্যক্তিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল কাদের ভূঁইয়ার জানান, অপহরণ সংক্রান্ত একটি ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সেখানে গণধোলাইয়ের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে পুলিশও আহত হয়।পরে পুলিশ মোবারকসহ ২ জনকে উদ্ধার করে একজনকে থানায় নিয়ে আসে এবং অপরজনকে পেকুয়া হাসপাতালে প্রেরণ করে।পরে চাঞ্চল্যকর জিহাদ হত্যা মামলায় আসামি মোবারক আলী জামিনে থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।উল্লেখ্য ২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার সিটি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র আসহাবুল করিম জিহাদকে একটি মোবাইল কেনা ও ফেরত প্রসঙ্গে তার পেকুয়াস্থ বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় নিয়ে গিয়ে চুরিকাঘাত করে হত্যা করা হয়।এ ঘটনায় তার পিতা মকছুদুল করিম বাদী হয়ে চকরিয়া থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page