১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পেকুয়ায় এনসিপির পক্ষে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>> পেকুয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)পক্ষে নাহিদুল ইসলামের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছে। তার সাথে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামার বাঘগুজারা এলাকায় অবস্থিত শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তারা।
এনসিপির যুগ্ম সদস্যসচিব এস.এম. সুজাউদ্দিন বলেন, “সোমবার সকালে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন। তাঁর কবর জিয়ারত করাটা আমাদের সাংগঠনিক একটা প্রতিশ্রুতি ছিল। যত বাধাই আসুক, আমরা আমাদের সাংগঠনিক কর্মসূচী রক্ষা করার জন্য সব সময় বদ্ধপরিকর”।
শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম বলেন, আমি পেকুয়ার গ্রামের বাড়িতে নেই। রবিবার রাতে আমি ঢাকায় আসছি। শুনেছি নাহিদ ইসলামসহ এনসিপি’র কেন্দ্রীয় নেতারা সোমবার সকালে ওয়াসিমের কবর জেয়ারত করতে গিয়েছেন। কবর জিয়ারত শেষে তারা আবার চলে আসলেন। আমার পরিবারের সাথে তাদের সাক্ষাৎ করেনি।
সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চকরিয়ার বরইতলী এলাকা দিয়ে পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করতে যান। পরে কবর জিয়ারত শেষে একই পথে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তারা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারা পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করেন। এ সময় নিরাপত্তার জন্য পেকুয়া থানা পুলিশের একটি দল এনসিপি’র নেতাদের সাথে ছিলেন।এদিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, “চট্টলার বীর শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম অঞ্চলের জুলাই পদযাত্রা”।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page