১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

পেকুয়ায় ইয়াবা সহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম >>> কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় রেজাউল করিমের বাড়িতে এ অভিযান চালানো হয়।আটকরা হলেন— টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) ও তার ছেলে আব্দুর রহিম (২৮)।যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্রের অবস্থান নিশ্চিত হয়।রোববার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্পের (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, শিলখালী কাছারিমুড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের দেহ তল্লাশি করে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রির সঙ্গে জড়িত ছিল। মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page