৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মিজানুর রহমান অপু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের কৃতিসন্তান মরহুম আব্দুর রহমান মাস্টারের বড় ছেলে আন্তর্জাতিক পর্যায়ে বিশিষ্ট পোশাক শিল্পপতি শাহানা গ্রুপ ও এমটি সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান অপু পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ৩০ এপ্রিল ২০২৩ American East Coast University থেকে Business Administration এর বিষয়ে তিনি সম্মানসূচক এই পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগতভাবে তিনি লেখাপড়া শেষ করে বিভিন্ন প্রকার ব্যবস্থা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেসব প্রতিষ্ঠানে হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি দেশে বিদেশী রেমিটেন্স আনার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয়। একজন শিল্প উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যে তিনি দেশী ও আন্তর্জাতিক বেশকিছু সম্মাননায় ভূষিত হয়েছেন। তার সহধর্মীনি ফাতেমা রহমানও একজন শিল্প উদ্যোক্তা। তিনি বঙ্গ ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। মিজানুর রহমান অপু একাধারে বর্তমানে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, ডাচ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, জাপান–বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, অষ্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সদস্য। এছাড়াও তিনি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো সদস্য। ব্যক্তি জীবনে মিজানুর রহমান অপু একজন পরোপকারী ও জনহিতকর ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষকতা করে আসছেন।তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করায় বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার মধ্যে মুলাদী উপজেলা সমিতি ঢাকার সভাপতি ড. হারুন অর রশিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহসীন উদ্দিন খান, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন, ঢামুসাস’র সভাপতি মোজাম্মেল হোসেন শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মুক্তি মাহমুদ, তরুন উদ্যোক্তা এম এ জাহিদ হোসেন শিপন প্রমুখ। পিএইচডি ডিগ্রি অর্জন করায় শাহানা গ্রুপের সব কয়টি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভিন্ন ভিন্ন সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page