৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পাহাড় কর্তনের অভিযোগে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: নিয়মিত মামলার প্রস্তুতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> আজ বিকাল ৩:০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার বায়েজিদ থানার অন্তর্গত বাংলাবাজার ও জালালাবাদ এলাকায় পাহাড় কর্তনের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। হাটহাজারী উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হানের নেতৃত্বে এই অভিযানের পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম ও বায়েজিদ থানার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করে । পরিচালিত এই অভিযানে পাহাড় কর্তনের সত্যতা পাওয়া যায় ।অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান, অভিযানে দেখা যায় চারপাশে উঁচু করে টিনের বেড়া দিয়ে ভেতরে পাহাড় কর্তন করে প্লট তৈরির চেষ্টা করছে। সেখানে বিভিন্ন ব্যক্তির নামে সাইনবোর্ড দেখতে পাওয়া যায় ।অভিযান পরিচালনা কালে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ।তবে আশেপাশের ব্যক্তিদের কাছ থেকে যারা পাহাড় কর্তন করেছে তাদের সম্পর্কে তথ্য নেওয়া হয় এবং সাইনবোর্ডে প্রাপ্ত নাম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর নোটিশ জারি করে।
আগামী বৃহস্পতিবার শুনানি শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাহাড় কাটার ব্যাপারে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা ব্যাবস্থা নিচ্ছি।ইতোমধ্যে পাহাড় কাটার দায়ে জেল জরিমানা ও মামলা দায়েরসহ শাস্তিরমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।গত ১২ আগস্ট লিংকরোডে পাহাড় কাটার দায়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরিবেশ রক্ষায় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page