১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান প্রতিনিধি >>> পার্বত্য চট্টগ্রামে জোরপূর্বক খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।শনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে ‘সর্বস্তরের খ্রিষ্টান সম্প্রদায়, বান্দরবান পার্বত্য জেলা’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জেলার বিভিন্ন চার্চ ও গির্জার পাদ্রি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খ্রিষ্টান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।বান্দরবান জেলা পরিষদের সদস্য লাল জার লম বম এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ত্রিপুরা সম্প্রদায়ের নেতা জন ত্রিপুরা, ধিরেন্দ্র ত্রিপুরা, খুমি সম্প্রদায়ের নেতা লেলুং খুমি প্রমুখ।বক্তারা বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানরা স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে’— এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব মিথ্যা অপপ্রচার পাহাড়ে বসবাসরত খ্রিষ্টান জনগোষ্ঠীর মধ্যে ঘৃণা, বিভাজন ও অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করছে।বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে পরিচালিত এসব অপপ্রচার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page