৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পল্লী বিদ্যুৎ বিল আদায়ে সেনাবাহিনীর দারস্ত সাতকানিয়া জোনাল অফিস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ্ আল মারুফ, নিজস্ব প্রতিবেদক >>> দক্ষিণ চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের কাছ থেকে বকেয়া বিল আদায়ে সেনাবাহিনীর  সহায়তা নেওয়া হচ্ছে। আজ সোমবার সকাল থেকে এই অভিযান শুরু কথা থাকলো দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর ব্যস্ততার কারণে পূজার পরে অভিযান চলবে বলে, স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছেন
এ উপলক্ষে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাতকানিয়া জোনাল অফিস থেকে রোববার একটি বিজ্ঞপ্তি জারি করে গ্রাহকদের সতর্ক করাও হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের আগাম সময় সীমা বেধে দিয়ে বকেয়া বিল পরিশোধ করে বিলের
কপি নিজ নিজ সংযোগস্থলে রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বিল পরিশোধ করতে ব্যর্থ হবে, তাদের সংযোগ বিচ্ছিন্ন করাসহ বকেয়া আদায়ে
আগামী দূর্গা পূজার পর থেকে
থেকে সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে,বিপুল সংখ্যক গ্রাহক নিয়মিত বিল পরিশোধ না করায় সমিতি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং বিদ্যুৎ
সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বারবার নোটিশ দেওয়ার পরও বকেয়া আদায় না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান কর্তৃপক্ষ।
সাতকানিয়া জোনাল অফিসের
সহকারী জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, অনেক গ্রাহক নোটিশ পেয়েও বকেয়া পরিশোধ করেননি। বর্তমানে ১১ কোটি টাকার উপরে বকেয়া রয়েছে,তাই এবার কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। তবে আগামী ৫ দিনের মধ্যে যারা বিল পরিশোধ করবেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে
না।
এর আগেও বকেয়া বিলের কারণে বিভিন্ন সময়ে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালানো হলে সাতকানিয়ায় বিল আদায়ের কাজে সেনাবাহিনীকে যুক্ত করার ঘটনা এবারই সর্ব প্রথম। সাতকানিয়া জোনাল অফিসের এজিএম
বরাবর ওনার ফোন- ৪০০১০৫ নংরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করাতে তার বক্তব্য না নেওয়া সম্ভব হয়নি.
সাতকানিয়া সেনা ক্যাম্প কমান্ডার পারভেজ বলেছেন,আমরা পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটা বার্তা পেয়েছি।
তবে আগামী  দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ততার কারণে আমরা পূজা শেষ হলে ব্যবস্থা নেব বলেন অফিস কর্তৃপক্ষকে জানিয়েছি, যা বিল পেন্ডিং আছে তা উত্তোলনের জন্য পূজার পরে তাদের সাথে কথা বলে প্রয়োজনে অভিযানে নামব।
এই বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১
সিনিয়র জেনারেল ম্যানেজার -প্রকৌঃ দীলিপ চন্দ্র চৌধুরী বলেন,যেহেতু অনেক টাকা বকেয়া পড়ে গেছে, তা উত্তোলনের জন্য আমরা সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছি, যদি কোন গ্রাহক বকেয়া বিল, পরিশোধ করতে ব্যর্থ হয়,আমরা রুলস অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page