১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পরীক্ষা শেষে অভিনয়ে ফিরলেন মাফতুহা জান্নাত জীম হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি গঠনের উদ্যোগ যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন: প্রতি ইউনিটের খরচ মাত্র দেড় টাকা চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম, শংকিত নগরবাসী পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার
আন্তর্জাতিক:
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা
     
             

পরীক্ষা শেষে অভিনয়ে ফিরলেন মাফতুহা জান্নাত জীম

  

দীর্ঘ দেড় মাসের বিরতি কাটিয়ে আবারও অভিনয়ের চেনা ছন্দে ফিরেছেন প্রতিভাবান অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম। প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে এতদিন লাইট-ক্যামেরা ও অ্যাকশনের জগত থেকে দূরে ছিলেন তিনি। পরীক্ষা শেষ হওয়ার পর কোনো প্রকার বিশ্রাম না নিয়েই সরাসরি শুটিং সেটে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।

গত ৯ আগস্ট জীম তার শেষ পরীক্ষায় অংশ নেন। এরপর ১০ আগস্ট থেকেই তিনি পুরোদমে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। পরিচালকদের অনুরোধ এবং জমে থাকা চিত্রনাট্যের চাপের কারণে তাকে দ্রুত কাজে ফিরতে হয়েছে। আগস্ট মাসের পুরো সময়জুড়েই তার শুটিংয়ের শিডিউল সাজানো রয়েছে, ফলে এই মাসে তার কোনো ছুটির সুযোগ নেই। দিন-রাত এক করে বিভিন্ন লোকেশনে তাকে একটানা কাজ করতে হচ্ছে।

কাজে ফেরার পর জীম এরই মধ্যে সেলিম রেজা পরিচালিত ‘লুকোচুরি প্রেম’ নাটকের কাজ শেষ করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাদ সালমী নাওভী। এছাড়া আরও একটি নতুন নাটকের কাজ সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি একটি ওভিসির শুটিংয়ের কাজও চলছে। আগামীকাল থেকে আরও একটি নতুন নাটকের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন জীম। প্রতিটি নাটকেই তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে।

নিজের ব্যস্ততা নিয়ে জীম বলেন, পড়াশোনার জন্য দেড় মাস কাজের দিকে ফোকাস করতে পারিনি। পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়ে কাজে নেমে পড়েছি। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি। আশা করছি, আমার এই কঠোর পরিশ্রমের সুফল পাব এবং ভবিষ্যতে সফল হতে পারব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page