১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

পরিবারের প্রথম হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জয়নব, এক দুর্ঘটনায় সব শেষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মানসুরা হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পরিবারে জন্ম নেওয়া জয়নব খাতুন অনেক কাঠখড় পুড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। লেখাপড়ায় শেষ দিকেও পৌঁছে গিয়েছিলেন তিনি। তাই তাঁকে ঘিরে দিনবদলের স্বপ্ন দেখেছিলেন পরিবারের সদস্যরা অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পরিবারে জন্ম নেওয়া জয়নব খাতুন অনেক কাঠখড় পুড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। লেখাপড়ায় শেষ দিকেও পৌঁছে গিয়েছিলেন তিনি। তাই তাঁকে ঘিরে দিনবদলের স্বপ্ন দেখেছিলেন পরিবারের সদস্যরাছবি: ফেসবুক থেকে নেওয়া আসবাব বানানোর মিস্ত্রি হিসেবে কাজ করা আব্দুল জলিল এবং তাঁর স্ত্রী জুলেখা খাতুনের ছোট মেয়ে জয়নব খাতুন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার মণ্ডলপাড়ার এই জয়নবই বংশের একমাত্র সদস্য ছিলেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন। মেয়ে বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি করবে, সে স্বপ্ন দেখেছিলেন পরিবারের সদস্যরা। তবে একটি দুর্ঘটনায় জয়নবের ঠিকানা এখন গ্রামটির কবরস্থান।ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অব বাংলাদেশ’ নামে একটি সংগঠনের তত্ত্বাবধানে ৫৭ জনের একটি দল কেওক্রাডাং ভ্রমণে গিয়েছিলেন। দলে ৬০ বছর বয়সী নারী থেকে শুরু করে দুই শিশুও ছিল। ভ্রমণে সংগঠনটির রংপুর বিভাগের নেতা হিসেবে দায়িত্ব পালন করা জয়নবও ছিলেন।পাঁচটি চাঁদের গাড়িতে (জিপগাড়ি) করে ভ্রমণকারীরা শুক্রবার বান্দরবান জেলা শহর থেকে বগা লেকে গিয়েছিলেন। শনিবার সকালে কেওক্রাডাং পাহাড়চূড়ায় ভ্রমণ শেষে একসঙ্গে ফিরে আসছিলেন। পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ও বেড়াতে আসা পর্যটকেরা মিলে প্রাথমিক উদ্ধার তৎপরতা চালিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুমা-বগা লেক-কেওক্রাডাং সড়কের দার্জিলিংপাড়া ও রুমসংপাড়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page