১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডারউইন টেস্টে দাপট অব্যাহত: টানা পাঁচ সেশন জিতে চাপে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্দো শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, তবে হারল ইন্টার মিয়ামি মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
আন্তর্জাতিক:
ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা
     
             

পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন পরিষদ ভবন,দেখার যেন কেউ নেই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া >>> সরকারি মাল দরিয়া মে ঢাল।কারো কিছু করার নেই।যে যেভাবে পারে সেভাবে লুটে পড়ে খাই।নষ্ট হতে থাকলেও দেখে নাদেখার অভিনয় করব। কার কি যায় আসে,নষ্ট হলে সরকারের হবে,কারো তো নয়। দেখার যেন কেউ নেই।চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন যাবৎ অযত্নে অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।যেন এক ভূতুড়ে পরিবেশ। দেখার কেউ নেই।এই ভবনে কোন দাপ্তরিক কার্যক্রম বর্তমানে পরিচালিত হচ্ছেনা।কোন সংস্কারও হচ্ছেনা।বর্তমানে বখাটে ও মাদকাসক্তদের দখলে চলে গেছে এবং জোয়া খেলার আসরে পরিণত হয়েছে জরাজীর্ণ এই ভবনটি।এমনকি এই ভবনটির দরজা জানালা ও আসবাবপত্রও বর্তমানে অবশিষ্ট নেই।টিনে চাউনি চিদ্র হয়ে বৃষ্টির পানি বিনা বাধায় ফ্লোরে চলে আসে।চাদ ভেঙ্গে পড়তেছে।ঝাড়, ঝোপে ভরে যাওয়ায় ময়লা আবর্জনার ভাগাড় ও মানুষের মলমূত্র ত্যাগের নিরাপদ স্থানে পরিণত হয়েছে।এমনকি ক্রমান্বয়ে যে যার মত করে দখলে নেওয়ার চেষ্টা করছে।যা বর্তমানে বেদখল হওয়ার পথে।এ অবস্থায় যখন যিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনিই তার পছন্দমতো জায়গায় ভাড়াভবনে পরিষদ স্থাপন করে কার্যক্রম পরিচালনা করেন। এতে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে বিভিন্ন পরিসেবা ব্যাহত হয়।কাঞ্চনা ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত মূল ভবনটি আমিলাইশ কাঞ্চনা উচ্চ বিদ্যালয় ও কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ৮০ শতাংশ জমির উপর অবস্থিত।এটি কাঞ্চনা ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গা। এই জায়গায় সরকারিভাবে পশু চিকিৎসাও হত এবং ভূমি অফিসেরও কার্যক্রম চলতো। কিন্তু এই কর্মান্ডও এখন বন্ধ হয়ে গেছে।বর্তমান ইউপি চেয়ারম্যান রমজান আলী কাঞ্চনা মনু ফকির হাট বাজারে একটি ভবন ভাড়া করে প্রায় ১১বছর যাবৎ পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনা ইউনিয়ন পরিষদ ভবন কত সালে নির্মাণ করা হয়েছে এলাকাবাসী বলতে পারে না।তবে নির্মাণের পর সংস্কার না করায় দীর্ঘদিনে ভবনটি ব্যবহার অনুপযোগী ও পরিত্যক্ত হয়ে গেছে। সব কক্ষের দরজা-জানালাও।ঝোপ-ঝাড়ে ভরে আছে। এ অবস্থায় যিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনিই নিজের পছন্দের জায়গায় ভাড়াভবনে পরিষদ স্থাপন করে কার্যক্রম পরিচালনা করেন। এতে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের বিভিন্ন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।এবিষয়ে ইউপি চেয়ারম্যান রমজান আলী বলেন,ভবন ব্যবহারের অনুপযোগী হওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। নতুন ভবন নির্মানের জন্য আবেদন করা হয়েছে। আশা করছি অতি দ্রুতই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন বিশ্বাস বলেন, আমি বিষয়টি মিডিয়ার মাধ্যমে অবগত হওয়ার পর বর্তমান চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলার পর জানতে পারি যে ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া অনেকদূর অগ্রসর হয়েছে।এবং দ্রুত ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য চেষ্টা করবে বলে জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page