১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

পবিত্র ঈদুল আজাহা’র প্রক্কালে এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন সাংসদ ডঃ নদভী এমপি।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম>>> পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সাংসদ ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী এমপি ৷ ২৩ জুন’২৩ ইং শুক্রবার বিভিন্ন গনমাধ্যম কর্মিদেরকে দেয়া এক বাণীতে তিনি বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।সাংসদ নদভী আরো বলেন, ‘ব্যক্তি জীবনকে ত্যাগের মহিমায় উজ্জিবিত করে পরিশুদ্ধ ও স্রস্টার প্রতি পুর্ন আনুগত্য পেশ করার জন্য ঈদুল আজাহা ও কোরবানী গনমানুষের জিবনে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন,বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় দুটি উৎসবের মধ্যে ঈদুল আজাহা ২য় বৃহত্তম অনুষ্ঠান ও উৎসব। ঈদুল আজাহায় মহান রবের সন্তুষ্ঠি অর্জনে ঈদের জামাতে সর্বস্তরের মানুষের মাঝে সাম্যের জয়গান বাজার পাশাপাশি বিত্তবান মানুষদের পশু কোরবানীর মাধ্যমে দরিদ্র অসহায়দের মাঝে কোরবানীর মাংস বিতরন ও তৃপ্তিভরে খাওয়ানোর মাধ্যমে ভ্রাতৃত্ববোধে জাগ্রত হয়ে মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে।ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল আজাহার উৎসব। এই উৎসব নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌঁছে দেয় তা হচ্ছে-সকলের তরে সকলে আমরা। এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।ঈদুল আজাহার প্রাক্কালে তিনি তাঁর নির্বাচনী এলাকা সাতকানিয়া লোহাগাড়ার দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ রূপকল্পকে বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে এলাকাবাসী সহ বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page