১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পটুয়াখালী হাসপাতালে রোগীর মায়ের ওপর নার্সদের হামলার অভিযোগ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আয়শা আক্তারের বিরুদ্ধে এক রোগীর মায়ের প্রতি অসৌজন্যমূলক আচরণ, শারীরিক লাঞ্ছনা এবং চুরির অপবাদ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সামনে এ ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা যায়, মোসা. ছোকানুর বেগম তার ১০ বছর বয়সী শিশুকন্যা মরিয়ম আক্তারকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর কর্তব্যরত নার্স তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি প্রতিবাদ করলে নার্সরা তার ওপরে হামলা করেন। যার নেতৃত্বে ছিলেন সিনিয়র স্টাফ নার্স আয়েশা আক্তার। এ সময় উপস্থিত রোগীর স্বজনরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আয়শা আক্তার দ্রুত স্থান ত্যাগ করেন। ভুক্তভোগী ছোকানুর বেগম বলেন, ‘আমি মেয়েকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলাম। নার্স আয়শা আক্তার আমার সঙ্গে রূঢ় আচরণ শুরু করেন। একপর্যায়ে আমাকে চোর বলে অপবাদ দেন এবং টেনে-হিচড়ে রুম থেকে বের করে এনে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারেন।’ তিনি বলেন, ‘রুম থেকে মোবাইল চুরি হয়েছে, সন্দেহ করছেন আমাকে।এ বিষয়ে অভিযুক্ত নার্স আয়শা আক্তারকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page