২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

পটিয়ায় হাসপাতালের পিছনের ছাইয়ের স্তুপ থেকে নবজাতক উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে দুই দিন বয়সী এক পরিচয়হীন নবজাতককে উদ্ধার করা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতাল চত্বরে একটি প্যাকেটের ভেতরে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা পৌনে ৪টার দিকে আঙিনার এক পাশে সন্দেহজনক একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন কর্মীরা। কাছে গিয়ে তারা নবজাতকের কান্নার শব্দ পান। পরে দ্রুত প্যাকেটটি খুলে শিশুটিকে উদ্ধার করে নবজাতক ওয়ার্ডে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক যুবক ও এক যুবতী একটি প্যাকেট হাতে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তারা প্যাকেটটি হাসপাতালের পাশে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশকে জানানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।উদ্ধার হওয়া শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়নাব বিবি জানান, নবজাতকের ওজন মাত্র ৯০০ গ্রাম। ধারণা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই তার জন্ম হয়েছে। বর্তমানে শিশুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, প্যাকেটে মোড়ানো অবস্থায় শিশুটিকে হাসপাতালের পাশে রেখে ওই যুবক ও যুবতী দ্রুত সেখান থেকে চলে যান। শিশুটির কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page