২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুলের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিসবাউল হক পটিয়া উপজেলা প্রতিনিধি

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটনসহ ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার কুসুমপুরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার অন্য আভিযুক্তরা হলেন যুবলীগ নেতা মইন উদ্দিন মনির (৪৮), মাহমুদুল হাসান মিছবাহ (২৫), নাফিস ইকবাল (২২) ও সাদমান বিন আসাদ (১৮)।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, শনিবার কুসুমপুরা ইউনিয়নে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।তিনি আরও জানান, হামলার ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্তের পর গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করা হবে। আমরা তদন্ত করে দেখছি।জানা গেছে, শনিবার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলা করে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলামের অনুসারীরা।ওইদিন সন্ধ্যা পর্যন্ত পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারে দু’দফা রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। এতে সামশুলের ভাই-বোনসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তারা।এছাড়া প্রার্থীর গাড়িসহ নির্বাচনী প্রচারে যুক্ত অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়।হামলার পর রাতে গুলিবিদ্ধ অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মনির হোসেনকে (৪৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।একইসঙ্গে প্রার্থীর বোন সুলতানা ইয়াসমিন রেখা (৪২) এবং রাসেল (৩৩) ও কাসেম (৩৫) নামে দুই সমর্থককেও হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page