২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

নৌ পরিবহন উপদেষ্টাকে চট্টগ্রাম শহরে ঢুকতে না দেওয়ার হুংকার চসিক মেয়রের 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সাম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তাঁকে চট্টগ্রামে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে বলে উপদেষ্টা যে মন্তব্য করেছেন, সেটির সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন মেয়র; দিতে বলেছেন চাঁদাবাজের তালিকাও।গতকাল (১১ ডিসেম্বর) বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালিন কমিটি বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্ঠার উদ্দেশ্যে এসব কথা বলেন মেয়র শাহাদাত।মেয়র বলেন, ‘কয়েকটি অনলাইন পত্রিকা নিউজ করেছে– মেয়র যারা ছিল সবাই ভক্ষক। এটা আমার গায়েও এসেছে। আমি উপদেষ্টাকে ফোন করে জিজ্ঞেস করেছি, তিনি কি এমন কিছু বলেছেন? বলেছি, আপনি স্পষ্ট না করলে আমি প্রেস কনফারেন্স করব এবং যতদিন ব্যাখ্যা না দেবেন, ততদিন আপনাকে চট্টগ্রাম শহরে ঢুকতে দেব না।’শাহাদাত হোসেন জানান, উপদেষ্টা পরে তাঁকে বলেন, তিনি অতীতের মেয়রদের প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন। এর পরই তিনি উপদেষ্টাকে প্রশ্ন করেন– বন্দর থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজির বক্তব্যের উৎস কী? মেয়র বলেন, ‘আমি তো বন্দর থেকে হোল্ডিং ট্যাক্সই পাচ্ছি না। সাত থেকে আট টনের সড়কে ৩০ থেকে ৪০ টনের গাড়ি চলছে। বন্দরের কার্যক্রমে আমার সব রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। বছরে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা খরচ করতে হয় রাস্তাগুলো মেরামতে। তাহলে চাঁদাবাজি কারা করছে? আপনি বছরে ২০০ কোটি টাকা দেন না। আবার বলছেন, প্রতিদিন আড়াই কোটি টাকা চাঁদাবাজি হয়– এর মানে কী?’চসিকের শিক্ষা খাতে বছরে ৭২ কোটি টাকা ভর্তুকি দিতে হয় জানিয়ে মেয়র বলেন, ‘আমরা শিক্ষকদের ঠিকমতো বেতনও দিতে পারি না। জনসেবার জন্য ট্যাক্স নিই, কিন্তু অসংখ্য রাস্তাঘাটে এখনও খানাখন্দ। যারা চাঁদাবাজি করছে তাদের নাম স্পষ্ট করুন; চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করব।’তিনি আরো বলেন, গত সরকারের আমলে চট্টগ্রাম বন্দর যেই ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা জমা করেছে সেই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়ার পরও টাকা জমা রাখা হয়েছে। সেই টাকা কারা নিয়েছে, কিভাবে নিয়েছে সেটি চট্টগ্রামবাসী জানতে চায় এবং জবাব দিতে হবে।এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা এসব অনিয়ম নিয়ে লিখুন। এগুলো চট্টগ্রামের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, আপনার ও আমার সম্পদ। আর আপনাদের জানাতে চাই, বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন কোন ভুল নিউজ করা হয় তখনি সেটি সেই ব্যক্তিকে নয় শুধু সাংবাদিকতাকেও কলুষিত করে৷ সংবাদে বস্তুনিষ্ঠতা সাংবাদিকতাকে উজ্জল করে৷এসময় তিনি নৌ পরিবহন উপদেষ্টার উদ্দেশ্য বলেন, কোন ধরনের প্রমাণ না থাকলে এ ধরনের কথা বলাও উচিৎ নয়। কাজেই আপনাকে প্রমাণ দিতে হবে কে কিভাবে এই চাঁদাবাজি করছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কচি। উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, মুহাম্মদ উল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, সাংবাদিক ওসমান গণি মুনসুর প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page