১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নৌকার বিরোধিতা করে দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবেন তা হতে পারেনা….কেসিসি মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

খুলনা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, নৌকার বিরোধিতা করে দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবেন তা হতে পারেনা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক আরো বলেন, মোংলা-রামপাল জনপদের মানুষের ভোটে আমরা (খালেক-হাবিবুন নাহার দম্পতি) ৭বার নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেছি। এরমধ্যে আমি (তালুকদার আব্দুল খালেক) ৪বার ও আমার সহধর্মিণী হাবিবুন নাহার ৩বার নির্বাচিত হয়েছি। তাই এবারও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবিবুন নাহারকে পুনরায় নৌকা প্রতীক দিয়েছেন। প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকের এ প্রার্থীকে জয়লাভ করাতে আপনারা নেতা-কর্মীরা বিগত দিনের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মানুষের বাড়ী বাড়ী গিয়ে ভোট চেয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত ও সহায়তা করবেন। আমাদেরকে আবারও নৌকাকে জিতিয়ে ৫মবারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ এই জনপদের সকল উন্নয়নই শেখ হাসিনার সরকার করেছেন। অন্য কোন সরকার কখনও কিছুই করেননি। প্রধানমন্ত্রীর উন্নয়নের অবদান স্বরুপ যাতে সকলেই নৌকায় ভোট দেন সেজন্য আপনারা নেতা-কর্মীরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে এ অঞ্চলের উন্নয়ন চিত্র তুলে ধরবেন। এবারের নির্বাচন হবে ভোট সংগ্রহের নির্বাচন। তাই দলের সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একসাথে ভোট চাইবেন। তিনি আরো বলেন, রাজাকার আলবদরদের আর কোন শক্তিই নেই, তারা অতীতে যেমন কোন কিছুই করতে পারেনি, তেমনি ভবিষ্যতেও আর পারবেনা। তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা করার প্রয়োজন আপনারা শুধুমাত্র তাই করবেন। এরব্যতিরিকে কারো হয়ে কোন পক্ষপাতীমুলক কর্মকান্ড করবেন না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী এ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়।বিশেষ অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেয়ামেত উদ্দিন বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে নৌকার বিরোধিতা করলে তাদেরকে নিক্ষিপ্ত হতে হবে।বিশেষ এ বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ, পৌর যুবলীগের সভাপতি এসএম কবির, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম নাজিনা, সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিনসহ অন্যান্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page