২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নোয়াখালীতে সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>> নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আলম নিজ গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।গত সোমবার (১৫এপ্রিল) রাত ৯ টার সময় উপজেলার জয়াগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আনন্দীপুর নূরানী মাদ্রাসার পাশে আজমের চা দোকানের সামনে ছোটন শিমুল বাহিনীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়।হামলা সাংবাদিক নেতা মাকসুদ আলম মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে সোনাইমুড়ি বজরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা রয়েছে।সন্ত্রাসীরা ১/ছোটন (২৮) পিতা আবদুল জব্বার, হাসান মাস্টার বাড়ি,২/ শিমুল (৩৫) পিতা হাসান আহমেদ লিটন পাটোয়ারী বাড়ি উভয়ই গ্রাম আনন্দীপুর,সোনাইমুড়ী নোয়াখালীর বাসিন্দা।হামলার শিকার মাকসুদ আলমের শৌরচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসবে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরবর্তীতে এসআই গিয়াস উদ্দিন নেতৃত্বে একদল পুলিশ সাংবাদিক নেতাকে উদ্ধার করে বজরা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়।সাংবাদিক মাকসুদ আলম বলেন ছোটন ও সিমুল সহ অন্যান্য সন্ত্রাসীরা আমার উপর হামলা করে।তিনি আরো বলেন ছোটন ও সিমুল দীর্ঘদিন থেকে এলাকায় মাদক সেবন ও‌ মাদকদ্রব্য ব্যবসা করে আসিতেছে।আমি সাংবাদিক হিসেবে তাদের এমন কর্মকান্ড বিষয়ে কয়েক বছর পূর্ব থেকে পত্রিকা সংবাদ প্রকাশ করাযয় পরে ছোটন বাহিনীর প্রধান কে সোনাইমুড়ী থানায় পুলিশ গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করে।এই সূত্র ধরে ছোটন বাহিনীর সন্ত্রাসীরা আমার প্রতি আগ্রাসী মনোভাব প্রকাশ করিতে আসছে।এমতাবস্থায় গত সোমবার আমি সোনাইমুড়ী বাজার থেকে আনন্দীপুর গ্রামের বাড়িতে আসার সময় আজমের চা দোকানের সামনে অর্থাৎ আমার বাড়ি থেকে ৫০০ গজ উত্তরে পূর্বে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়।ছোটন আমাকে প্রাণে মেরে ফেলার জন্য হত্যার উদ্দেশ্যে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়,তার হাতে থাকা ধারালো চুরির বাড দিয়ে আমার নাকে আঘাত করে মারাত্মক ফাটা রক্ত জখম করে।অন্য সন্ত্রাসীরা আমাকে এলোপাতারি পিটাইয়া আমার বাম পাজরে ফিটে মাথা শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।আমার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।সংবাদ পেয়ে থানা পুলিশ আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে আমি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।আমি প্রশাসনের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন আমি এসআই গিয়াস উদ্দিনকে দিয়ে সাংবাদিক মাকসুদ আলম মেম্বারকে ঘটনার স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। মাকসুদ মেম্বার অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page